কেন্দ্র এখনও ঘোষণা না করলেও দেশের বেশ কিছু রাজ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউনের মেয়াদ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। করোনা মোকাবিলায় বিভিন্ন রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র এবং রাজ্যগুলি। এবার যাতে লকডাউনের মধ্যেও মানুষকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায়, তাই একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র।
দেশের করোনা সংক্রমিত এলাকা বা অংশগুলিকে ৩ টি ভাগে বিভক্ত করতে চায় কেন্দ্র। এই ৩ টি ভাগ হল- রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন।
রেড জোন- দেশের যে এলাকা বা অংশগুলিতে করোনার সংক্রমণ বেশি ঘটেছে, তাকে বলা হচ্ছে রেড জোন।
অরেঞ্জ জোন- দেশের যেসব জায়গাতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫-র থেকে কম এবং আক্রান্তের সংখ্যা আর বৃদ্ধি পাচ্ছে না, সেই এলাকা হল অরেঞ্জ জোন।
গ্রিন জোন- দেশের যেসব অংশে করোনা আক্রান্ত হয়নি, সেটা গ্রিন জোন।
এই রেড জোনে সম্পূর্ণ লকডাউন থাকবে। আর অরেঞ্জ জোনে অল্প সংখ্যক যানবাহন চলাচল করতে পারবে আর চাষ করা যাবে। আর গ্রিন জোনে আরও কিছু ছাড় মিলতে পারে। দেশের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এখনও পর্যন্ত একটিও করোনা আক্রান্তের সন্ধান মেলেনি বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…