ভারতবার্তা ওয়েবডেস্ক: গোটা বিশ্বে এখন করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা তুঙ্গে। বাইরের দেশে এই ওষুধ প্রেরণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন মুলুক পৌঁছে গেল মারণ করোনার প্রতিষেধক। এদিন রবিবার ভোরে বিমানবন্দরে ওষুধ পৌঁছলে ছবি ট্যুইট করে জানান তরনজিৎ সিং। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ‘হুমকি’ -এর মাধ্যমে ভারতের কাছে এই ওষুধের আবেদন করেন।
যদিও পরে ট্রাম্প সুর নরম করেন প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে। ট্রাম্প ২ কোটি ৯০ লক্ষ ডোজ ওষুধের দাবি করেন। এরপরই কেন্দ্রের তরফ থেকে অন্য দেশে ওষুধ পাঠানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এদিন ওষুধ পৌঁছনোর পর ভারতকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। ভারতে হাইড্রক্সিক্লোরোকুইনের ৭০ শতাংশ উৎপাদন হয়। যার ফলে বিশ্ব তাকিয়ে ভারতের দিকে। এবার ব্রাজিলেও এই ওষুধ প্রেরণ করবে ভারত।
প্রসঙ্গত, নিউইয়র্ক সিটিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮৩ জনের। মার্কিন মুলুকে ক্রমেই ভয়াবহ হচ্ছে নোভেল করোনা ভাইরাস। যার ফলে উদ্বিগ্ন সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…