দেশ

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কি হবে? সিদ্ধান্ত নিতে আজই বৈঠক

গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমনের জেরে বন্ধ রয়েছে রাজ্য তথা দেশের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাঝে অনলাইন পদ্ধতিতে পঠন-পাঠন চললেও এখন সবচেয়ে বড় প্রশ্ন যে চলতি বছরে দ্বাদশ শ্রেণীর বা প্রবেশিকা পরীক্ষা কবে হবে বা কিভাবে হবে? ইতিমধ্যেই সিবিএসই, আইসিএসসি ও রাজ্যের শিক্ষাদপ্তরগুলি পরীক্ষা স্থগিত রাখার কথা জানিয়েছেন। তবে এই পরীক্ষা কি করে নেওয়া যায় সেই সম্বন্ধে ধারনা করতে আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। গতকাল টুইট করে তিনি আজ সকাল সাড়ে ১১ টায় বৈঠকের কথা জানিয়েছেন।

আজকের বৈঠকের পৌরোহিত্য করবেন রাজনাথ সিং। এছাড়াও থাকছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিও। সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে দ্বাদশ শ্রেণী ও প্রবেশিকা পরীক্ষার ভাগ্য নির্ধারণ করা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, “এই ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে কিভাবে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সুস্থ থাকার কথা বিবেচনা করে কিভাবে পরীক্ষার নেওয়া যেতে পারে সেই ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর, সিবিএসই, শিক্ষামন্ত্রক আলোচনা করবে।”

এছাড়াও তিনি বলেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য আমাদের মতামত জানাতে। বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার এখন প্রয়োজন। আপনাদের পরামর্শ আমার টুইটারে পাঠাতে পারেন।” তিনি এও জানিয়েছেন যে ছাত্র-ছাত্রীদের জীবনে বিস্তর প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভেবে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জন্য তিনি মনে করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সাথে বৈঠক করা অত্যন্ত জরুরী। এরপর আজকে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026