বিনোদন

একমাত্র মেয়ে সুহানা, মেয়ের প্রেমিকের জন্য কী কী শর্ত রাখলেন বাবা শাহরুখ?

২১ এ পা দিলেন ও শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান। সুহানা একদম নিজের বাবা শাহরুখ খানের কার্বন কপি নাকি। এই কথা সর্বদা বলে এসেছে সুহানার মা গৌরী খান। গত কাল গৌরির আদুরে মেয়ের জন্মদিন ছিল। এই বছর শাহরুখ এবং গৌরীর কাছে নেই নেয়ে। মা বাবার থেকে অনেকটা দূরে পড়াশোনার জন্য অনেকটা দূরে রয়েছেন সুহানা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মা গৌরি খান শুভেচ্ছা জানিয়েছেন মেয়েকে। মেয়ের একটি ছবি  জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলেন। লিখেছেন, ‘শুভ জন্মদিন।

অভিনয় নিয়ে নিজের পড়াশোনার কারণে এখন নিউ ইয়র্কে থাকছেন সুহানা। গতবছর লকডাউনে বাড়ি ফিরলেও ফের বিদেশে নিজের পড়াশোনার জন্য পাড়ি দিয়েছেন সুহানা। সুহানা এখনো সিনে ইন্ড্রাস্টিতে পা রাখেননি। পড়াশোনা শেষ করে সিনে জগতে পা রাখবেন। তবে এখন থেকে শাহরুখ কন্যার ফ্যান ফলোয়ার সংখ্যা দেখার মতো। এই স্টারকিড নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রায়শই নানান মেজাজের নানান ফটোশুটের ছবি শেয়ার করেন। এখনো অভিনয় না করলে অনেক ম্যাগাজিনের হয়ে শাহরুখ তনয়া ফটোসেশান করে থাকেন।

সুহানা তাঁর বাবা শাহরুখ খানের চোখের মনি। মেয়েকে চোখে হারায়। তবে মেয়ের জন্য কেমন পাত্র চান সে কি কারোর জানা আছে। তাঁর মেয়ের পেতে হলে সেই পাত্রকে অনেক কশরত করতে হবে একথা নিজেই বলেছেন শাহরুখ খান। ২০১৭ সালে কফি উইথ করণ নামের টক শোতে একবার আলিয়া ভাট ও শাহরুখ খানকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সেখানেই মেয়ের পাত্র নিয়ে মন্তব্য করেছিলেন কিং খান।

সুহানার যে প্রেমিক হবে সেই ছেলেকে কিছু শর্ত মেনে চলতে হবে। সুহানার প্রেমিককে শাহরুখের তৈরী সাতটি নিয়ম মানতে হবে। প্রথমত সেই প্রেমিককে একটা ভালো চাকরি করতে হবে। দ্বিতীয়ত তাঁকে বুঝতে হবে যে সুহানার বাবা সবসময় সব জায়গায় আছি। তৃতীয়ত বুঝেই নিতে হবে শাহরুখ একেবারেই তাকে পছন্দ করে না। চতুর্থত একজন ভালো উকিলের সাথে তিনি যেন পরামর্শ করে নেয়। পঞ্চমত সুহানা কিং খানের রাজকন্যা তাই সেই প্রেমিকের ভালোবাসার রানী হয়।

ষষ্ঠত, শাহরুখ বলেন মেয়ের জন্য তিনি জেলে যেতে হলেও কোনো দ্বিধা বোধ করবেননা। আর সপ্তম ও শেষ হল সেই প্রেমিক যেন মনে রাখে সে তাঁর মেয়ের সাথে যা করবে তিনিও তার সাথে সেটা করতে পিছপা হবেননা। এই কথা শুনে অনেকেই অবাক হন। তবে শাজরুখ পরে বলেন, এসবের কোনোটাই হবে না। মেয়ে যদি কাউকে পছন্দ করে তাহলে তিনি তাকে মেনে নেবেন। যে সাতটি নিয়মের কথা তিনি বলেছেন তার পুরোটাই ইয়ার্কি। এসব বলে প্রেম আটকানো যায়না।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026