খেলা

Sushil Kumar Arrested: খুনের মামলায় গ্রেপ্তার কুস্তিগীর সুশীল কুমার

খুনের দায়ে গ্রেফতার হলেন ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার। দিল্লি পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করেছে বৃহত্তর দিল্লির মুন্ডকা এলাকা থেকে। তার সাথে তার সঙ্গী অজয় কুমারকেও গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। আসলে ছত্রপতি স্টেডিয়ামে হাতাহাতি এবং তাতে এক কুস্তিগীরের মৃত্যুর মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছিল সুশীল কুমারের। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তারপর থেকেই সুশীল কুমারকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি দিল্লি পুলিশ সুশীল কুমার ও তার সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে পারলে ১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ৪ মে ছত্রপাল স্টেডিয়ামে বছর ২৩ এর যুবক সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয়। ওই সংঘর্ষের সময় বেশ কয়েকজন কুস্তিগীর আহত হয়েছিলেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু হয়েছিল রানার। এই মামলায় দিল্লি পুলিশ বেশ কয়েকজন ব্যক্তির বয়ান নথিভূক্ত করে এবং প্রায় সবাই সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করে। এই বিষয়ে সুশীল কুমারকে জিজ্ঞাসাবাদ করলে সে আখরার সাথে তার যোগ অস্বীকার করে। কিন্তু সুশীল নিজে দীর্ঘদিন ধরে এই ছত্রপাল স্টেডিয়ামে অনুশীলন করেছিলেন।

এছাড়াও একাধিক বিষয়ে দিল্লি পুলিশের কাছে ৩৭ বছরের কুস্তিগীরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। একাধিক অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ জামিন অযোগ্য ধারা জারি করে। কিন্তু তারপর হঠাৎই ফেরার হয়ে যায় সুশীল কুমার যা গোটা ক্রীড়ামহলকে স্তম্ভিত করে দেয়। তবে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সুশীল কুমার দুবারের অলিম্পিক জয়ী কুস্তিগীর। তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রূপো জিতেছিলেন এবং ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026