নিউজ

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর, কি জানালেন মন্ত্রী?

ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। বিগত ১৮ মাসের বকেয়া মহার্ঘভাতা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই বসে ছিলেন এতদিন ধরে। আর এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় খবর। সম্প্রতি রাজ্য সভায় এই সম্পর্কে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়ে বক্তব্য উঠল তার বক্তৃতায়।

পঙ্কজ চৌধুরী রাজ্য সভায় বলেন, গত কয়েক দিনে কর্মচারী সংগঠনগুলিও এই বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছিল। তবে কিছুদিন আগে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় একটি বক্তৃতা রাখেন যেখানে তিনি বলেছিলেন, করোনা ভাইরাস মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা তিনটি কিস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের কারণে লকডাউন থাকার কারণে অনেকের আর্থিক পরিস্থিতি বিগত কয়েক বছরে বেশ খারাপ হয়েছে। সেই কারণে সরকার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ করছে এই মুহূর্তে।

রাজ্যসভায় একটি প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, করোনা ভাইরাস মহামারী থাকার কারণে সেই সময় কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় অর্থনীতি সমস্যার মধ্যে পড়েছিল। করোনা ভাইরাস মহামারী চলে যাওয়ার পরেও এই পরিস্থিতি বেশ কিছুদিন স্থায়ী ছিল। বলতে গেলে করোনাভাইরাস মহামারি কেটে যাওয়ার পরে এই অর্থনৈতিক সংকট আরো মাথা চাড়া দিয়ে ওঠে। সেই কারণেই বিগত কয়েক মাসের মহার্ঘ ভাতা বাদ পড়েছে। কিন্তু সেপ্টেম্বর মাসে সরকার মহার্ঘ ভাতা বাড়িয়ে আটত্রিশ শতাংশ করেছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026