নিউজ

যদি এরকম হয় তাহলে স্কুলে ঘন্টা বাজানোর লোক পর্যন্ত পাওয়া যাবে না, গ্রুপ ডি মামলায় আদালতে করুন আর্জি রাজ্যের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন এই মামলা একেবারে পেঁয়াজের খোসার মতো। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরাও এই বক্তব্যে সম্মতি জানিয়েছিলেন। ঠিক সেভাবেই গত কয়েক মাসে পরতে পরতে দুর্নীতির ঘটনা সামনে এসেছে। দুর্নীতিতে অভিযুক্তদের গ্রেফতার হওয়ার পরে এবার তাদের নাম সামনে আসছে যাদের চাকরি হয়েছে বেআইনিভাবে। বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু গ্রুপ ডি মামলায় পদক্ষেপ গ্রহণ করার পরেও তেমন কোন সিদ্ধান্ত নেয় নি কলকাতা হাইকোর্ট। বেআইনি নিয়োগ বাতিল হলে স্কুলে ঘণ্টা বাজানোর পর্যন্ত লোক পাওয়া যাবে না বলে আদালতে জানিয়েছে রাজ্য। সেই কারণেই পদক্ষেপ নিতে কিছুটা বিলম্ব করল কলকাতা হাইকোর্ট।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই ১৬৯৮ জনের নাম পেয়েছিল যাদের ওএমআর শিট বিকৃত করা হয়েছিল। সেই সমস্ত ব্যক্তিদের নাম ঠিকানা এবং তাদের সমস্ত তথ্য আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার সেই তালিকা জমা দেওয়ার পর এই সকল ব্যক্তিদের কাছ থেকে বসিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হতো। কিন্তু শেষ মুহূর্তে রাজ্যের তরফে আপত্তি জানানো হয়।

আদালতে রাজ্য সরকার জানায়, যদি এতজন লোককে একসাথে কাছ থেকে বসিয়ে দেওয়া হয় তাহলে কোন কোন স্কুলে ঘন্টা বাজানোর লোক পর্যন্ত পাওয়া যাবে না। সেক্ষেত্রে স্কুল চালানো একেবারে দুঃসহ হয়ে উঠবে। তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সব বিষয়টা একটু ভেবে দেখা উচিত। রাজ্যের এই আর্জি শোনার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে তেমন আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আপাতত হাইকোর্টের তরফ থেকে ডিআইদের ওই ব্যক্তিদের নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026