ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় আপডেট, ১৮ মাসের ডিএ বকেয়া এ দিন অ্যাকাউন্টে আসবে

আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে এই খবরটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি সরকার এবারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে চলেছে। তার পাশাপাশি এখন খবর আসছে ২০২০ সালের ডিএ বকেয়া এবারে পরিশোধ করতে চলেছে সরকার। ইতিমধ্যেই জাতীয় পরিষদের তরফ থেকে একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমস্ত দাবি পূরণ করা হবে।

অন্যদিকে মহার্ঘ ভাতা না বাড়ানো হলে রাজ্য সরকারি কর্মচারীদের ইউনিয়ন এবং পেনশনভোগীরা আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন। গত মাসে জেএসএম মন্ত্রী পরিষদ সচিবকে এই নিয়ে চিঠি লিখে আবার আলোচনার জন্য আবেদন করেছিল। অন্যদিকে কর্মীদের ডিউটির টাকা আটকে রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সব মিলিয়ে বিষয়টা এখন বেশ জটিল হয়ে রয়েছে।

আপনার অনেকেই জানেন ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বন্ধ করা ছিল করোনা ভাইরাস মহামারীর কারণে। তবে ২০২১ সালের জুলাই থেকে আবারো মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও ১৮ মাসের বকেয়া অর্থ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একই সময়ে পেনশনভোগিরাও ডিএ বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে আবেদন জানিয়েছিলেন। দেড় বছরের মহার্ঘ ভাতা বকেয়া নিয়ে আন্দোলনের মুখে পড়েছে সরকার। এই প্রসঙ্গে সচিব বলেছেন, সরকার চাইলে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টা সমাধান করা যেতে পারে। নভেম্বরে এই বিষয়ে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে একটা বইঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনো নিশ্চিতকরণ বার্তা পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026