ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই SUVটি সুইফটের থেকে লক্ষ লক্ষ গুণ ভাল, ৫ স্টার নিরাপত্তা এবং দুর্দান্ত চেহারা, চোখ বন্ধ করে টাকা বিনিয়োগ করুন

ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির কথা বলতে গেলে অবশ্যই নাম নিতে হবে maruti suzuki কোম্পানির সুইফট গাড়ির। ভারতের বাজারে একটা দীর্ঘ সময় ধরে এক নম্বর গাড়ি হয়ে রয়েছে এইটি। ২০২৩ সালের আগস্ট মাসের সুইফট গাড়ির ১৮৬৫৩টি ইউনিট বিক্রি হয়েছিল। বিক্রির দিক থেকে সুইফট এখনো পর্যন্ত শীর্ষে থাকলেও নিরাপত্তার দিক থেকে গাড়িটির পারফরমেন্স একেবারেই খারাপ। ক্র্যাশ টেস্টে মাত্র ১ স্টার রেটিং পেয়েছে এই গাড়িটি। এই গাড়ির দাম শুরু হয় মাত্র ৫.৯৯ লক্ষ টাকা থেকে। অন্যদিকে এই গাড়ির টপ ভেরিয়েন্টের দাম ৯.০৩ লক্ষ টাকা

ফিচার এবং পারফরমেন্স এর কারণে অনেকেই swift গাড়িটিকে পছন্দ করেন কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা নিরাপত্তা এবং ড্রাইভিং অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই যদি আপনি এরকম একটি গাড়ি কিনতে চান যা আপনার বাজেটের মধ্যে থাকবে আবার সুরক্ষার দিক থেকেও ভালো হবে। সেই গাড়িটি কিন্তু কোনভাবেই সুইফট হতে পারে না। অন্যদিকে এরকম একটি গাড়ি কিন্তু লঞ্চ করে দিয়েছে টাটা।

টাটা কোম্পানির সাম্প্রতিক লঞ্চ হওয়া টাটা পাঞ্চ এরকমই একটি গাড়ি যেটি সুইফট গাড়ির দামে আপনাকে পাঁচ তারা নিরাপত্তা দিতে পারে। মাত্র ছয় লক্ষ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হয় এবং এই গাড়ি চালালে আপনি সব রকম ভাবে সুরক্ষিত থাকতে পারেন। একই সাথে এই সেগমেন্টের সমস্ত হ্যাচব্যাক গাড়ির সাথেও চমৎকার প্রতিযোগিতা করতে পারে টাটা পাঞ্চ। এই গাড়িতে একসাথে পাঁচ জন সহজেই বসতে পারেন এবং এই গাড়িতে ৩৬৬ লিটারের একটা বুট স্পেস রয়েছে।

এই গাড়িতে আপনারা পাবেন এক ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন যা ৮৮ বিএইচপি শক্তি এবং ১১৫ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এতে ৫ স্পীড ম্যানুয়াল এবং ৫-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্সের বিকল্পও রয়েছে। কোম্পানিটি সম্প্রতি তার সিএনজি বিকল্প চালু করেছে যা টুইন সিলিন্ডার প্রযুক্তির সাথে আসে। Tata Punch পেট্রোলে ২০.০৯kmpl এবং CNG-তে ২৬.৯৯km/kg মাইলেজ দেয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026