দেশ

Railway Bonus: সুখবর, কর্মচারীরা পাবেন ১৭,৯৫১ টাকা বোনাস, জেনে নিন এই বড় আপডেট

কেন্দ্রীয় সরকার এবারে রেল কর্মীদের জন্য দীপাবলি উপহার ঘোষণা করেছে যা তাদের জন্য একটা বিশাল বড় পাওনা হতে চলেছে এই বছরে। কেন্দ্রীয় সরকার রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস একসাথে দিতে চলেছে, যা খুব শীঘ্রই মুক্তি পাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭৮ দিনের বোনাস অনুমোদন করেছে, যার পরে সবাই এখন এই টাকা অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা করছে। মনে করা হচ্ছে দশেরার আগে এই বোনাস একাউন্টে চলে আসবে। যদি তা হয় তাহলে ১২ই অক্টোবরের মধ্যে বোনাসের টাকা রেল কর্মীদের একাউন্টে আসার সম্ভাবনা রয়েছে। প্রায় ১১.৭০ লক্ষ কর্মচারী এর সুবিধা পাবেন। বোনাসের পরিমাণ স্থানান্তর হওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি মেসেজ আপনারা পাবেন। এখন কে কতটা বোনাস পাবেন তা নিয়ে অনেকে বিভ্রান্ত থাকতে পারেন। যদি সেরকম চিন্তা আপনার মধ্যে থাকে, তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো আর্টিকেল হতে চলেছে।

রেল কর্মচারীরা কত হাজার টাকা বোনাস পাবেন?

সারা দেশের রেল কর্মচারীদের পারফরমেন্স খুবই ভালো এবং সেই কারণে দেশের রেল কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রেল কর্মীদের বোনাস হিসেবে ২০২৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। প্রায় ১১.৭৫ লক্ষ কর্মচারী এর সুবিধা পাবেন। সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা রেলওয়ে কর্মচারীদের বোনাস হিসেবে স্থানান্তর করা হবে। এই বোনাস দেওয়া হচ্ছে দীপাবলি দশেরা দুর্গাপূজা এবং সমস্ত উৎসবের মরশুমের উপহার হিসেবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান হেল্পার, গ্রুপ সি স্টাফ, পয়েন্টমেন্ট সবাই এই বোনাসের সুবিধা পেয়ে যাবেন। মুদ্রাস্ফীতির মধ্যে এখন সবাই এই বোনাস আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষার অবসান হবে

সমস্ত কেন্দ্রীয় কর্মীরা এবারে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সরকার শীঘ্রই কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। মনে করা হচ্ছে উৎসবের মরশুমে এখন সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা দিতে পারে যা হবে একটা বিরাট বড় উপহারের মতো। এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হতে পারে, যার ফলে মহার্ঘ ভাতা ৫৪ শতাংশ হয়ে যাবে। বর্তমানে কর্মচারীরা ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতার সুবিধা পাচ্ছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026