সিনেমা প্রেমীদের জন্য বড় সুখবর, ভোডাফোন আইডিয়া এবারে প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত প্ল্যান যা ভিআই মুভিজ এন্ড টিভি সুপার প্যাক এর অন্তর্ভুক্ত। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে ভোডাফোন গ্রাহকরা ১৫ টি জনপ্রিয় OTT প্লাটফর্মের সমস্ত কন্টেন্ট খুব সহজে দেখতে পাবেন। তার সঙ্গেই পেয়ে যাবেন ৪০০ টি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ। মোবাইল থেকে এইসব দেখা যাবে। ভোডাফোনের এই প্ল্যানের খরচ হতে চলেছে মাত্র ১৭৫ টাকা এবং সেই দিয়ে আপনি কিন্তু ২৮ দিনের জন্য এই সমস্ত পরিষেবা গ্রহণ করতে পারবেন। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বর্তমানে ভোডাফোন আইডিয়া কোম্পানিটি এই নতুন প্ল্যান চালু করেছে তাদের গ্রাহকদের দারুন ভাবে খুশি করার জন্য। ১৭৫ টাকার এই প্ল্যনের কোন সার্ভিস ভ্যালিডিটি নেই। অর্থাৎ আপনার ইনকামিং বা আউটগোয়িং কল পরিষেবা এর সাথে সংযুক্ত নয়। এর মাধ্যমে কিন্তু আপনি এসএমএস করতে পারবেন না। তবে সিনেমাপ্রেমীদের নেট ব্যবহারে যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য ১০ জিবি ইন্টারনেট দেওয়া হবে। ভোডাফোন আইডিযার মুভিজ এন্ড টিভি সুপার প্যাকের সাথে আপনারা এটা পাবেন।
Vi এর এই প্ল্যানের দাম ৪৪৯ টাকা এবং ৯৭৯ টাকা। ভোডাফোন ৪৪৯ টাকার হিরো প্লানের সাথে আপনারা পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা। এটা দিয়ে রিচার্জ করলে আপনারা আনলিমিটেড ফোন কলের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও পেয়ে যাবেন দৈনিক ১০০টা করে এসএমএস করার সুবিধা। তার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন দৈনিক ৩ জিবি করে ইন্টারনেট। ভোডাফোন আইডিয়ার ৯৭৯ টাকার প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। এর সাথেই রয়েছে রোজ ২ জিবি করে ইন্টারনেট, এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এর সঙ্গে আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন। এর সাথে আপনারা পেয়ে যাবেন ১৫টি ওটিটি বা ৪০০টি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা। এই দুটি প্ল্যান এই বছর মার্চ মাসে লঞ্চ হতে চলেছে। ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য এটা একটা বিনোদনের হাব হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…