দেশ

E-Pan Card: আধার নম্বরের মাধ্যমে কিভাবে অনলাইনে প্যান কার্ড পাবেন? জানুন পুরো প্রক্রিয়া

প্যান নম্বর বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হলো এটি দশ সংখ্যার অনন্য আলফা নিউমেরিক নম্বর, যা ভারতের আয়কর বিভাগ দ্বারা ট্যাক্স সম্পর্কিত উদ্দেশ্যে ব্যক্তি এবং সংস্থা উভয়কেই জারি করা হয়ে থাকে। এই ধরনের নম্বর কিন্তু আর্থিক লেনদেন ট্র্যাক করার জন্য অত্যন্ত অপরিহার্য। প্রথাগতভাবে একটি ফিজিক্যাল প্যান কার্ড প্রাপ্তির জন্য, আপনাকে প্রিন্টিং পোস্টে এবং ম্যানুয়াল হ্যান্ডলিং এর প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এই প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য, এখন ইলেকট্রনিক প্যান কার্ড তৈরি করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। বর্তমানে সারা ভারতে এই ধরনের ইলেকট্রনিক্স প্যান কার্ড বিতরণ শুরু হয়েছে যা ইস্যু করার সময় উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে থাকে।

ডাউনলোড করুন প্যান কার্ড

এই ইলেকট্রনিক প্যান কার্ডের সুবিধা হল, সেই সমস্ত আবেদনকারীদের জন্য এটা বৈধ যাদের আধার নম্বর রয়েছে। এটি একটি রিয়েল টাইম ভিত্তিতে তৈরি করা তাৎক্ষণিক প্যান নম্বর হতে চলেছে, যা খুব সহজে আবেদনকারীরা গ্রহণ করতে পারেন। এই ধরনের নম্বর আবেদনকারীদের কাছে পিডিএফ ফরমেটে পাঠানো হয়ে থাকে, এবং একেবারে বিনামূল্যে এটা জারি করা হয়। এই প্যান নম্বর হলো ডিজিটাল ভাবে স্বাক্ষরিত একটি প্যান কার্ড, যা আধারের কেওয়াইসি ডেটার উপরে ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে।

কি কি সুবিধা এ ধরনের প্যানকার্ডের?

ইলেকট্রনিক প্যান কার্ড সম্পূর্ণ সহজ এবং কাগজ বিহীন প্রক্রিয়া। আপনার যা দরকার সেটা হল একটি আধার এবং একটি লিংক করা মোবাইল নম্বর। আয়কর রিটার্ন দাখিল করা থেকে শুরু করে আর্থিক লেনদেন পরিচালনা করা, প্রয়োজনীয়তা পূরণসহ সমস্ত কাজ আপনি করতে পারবেন এই প্যান নম্বরের ভিত্তিতে।

কারা জারি করতে পারেন এই প্যান কার্ড?

এই তাৎক্ষণিক প্যান কার্ড পরিষেবা সমস্ত স্বতন্ত্র করদাতাদের জন্য উপলব্ধ। যাদের এখনো পর্যন্ত প্যান কার্ড বরাদ্দ হয়নি কিন্তু তাদের কাছে আধার কার্ড রয়েছে, তারা এই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আধার কার্ড এবং আধারের সাথে লিংক করা মোবাইল নম্বরের সাহায্যে বিনামূল্যে ইলেকট্রনিক ফরম্যাটে ডিজিটালভাবে স্বাক্ষরিত এই প্যান কার্ড আপনারা পেতে পারেন। আধার কেওয়াইসি অনুযায়ী আপনাকে প্যান বিবরণ আপডেট করতে হবে। প্যান নম্বরের বরাদ্দ আপডেট করার পরে কেওয়াইসি বিবরণের উপর ভিত্তি করে একটি ই ফাইলিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। এই পোর্টালে লগইন করার পরে প্যান কার্ডের অনুরোধ আপনি জারি করতে পারেন। তারপরে আপনাকে আপনার প্যান কার্ড ডাউনলোড করতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026