দেশ

চাপের মুখে সিদ্ধান্ত বদল, দাম কমতে পারে করোনা টিকার

দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে একমাত্র একটি জিনিস আপনাকে বাঁচাতে পারবে সেটা হল টিকা। তাই টিকাকরণ নিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছিল আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশিবয়সের সকলের টিকাকরণ শুরু করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপর, জানানো হয়েছিল এবারে খোলা বাজারে পাওয়া যাবে ভ্যাকসিন। কিন্তু তারপরেই শুরু হয় ভ্যাকসিনের দাম নিয়ে বিতর্ক।

করোনা ভাইরাসের ভ্যাকসিনের দাম নিয়ে বেশ কয়েকদিন ধরে জোর চর্চা চলছে।কিছুদিন আগেই ভারত বায়োটেক এর কোভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছিল এবং সেখানেই দেখা গিয়েছিল কো ভ্যাকসিন এর দাম কিন্তু অনেকটা বেশি রাখা হয়েছে। তারপর থেকে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। এবারে বিপাকে পড়ে ভারত বায়োটেক এবং সিরাম ইনস্টিটিউটকে করোনা টিকার দাম কমাতে বলল কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা রয়েছে সেরাম ইনস্টিটিউট এবং তারা জানিয়েছিল রাজ্য সরকারের প্রাইভেট হাসপাতালগুলিকে তারা যথাক্রমে ৪০০ এবং ৬০০ টাকায় ভ্যাকসিন বিক্রি করবে। কিন্তু ভারত বায়োটেক আবার তাদের ভ্যাকসিনের দাম বৃদ্ধি করে ঘোষণা করে রাজ্য সরকার এবং প্রাইভেট হাসপাতালগুলিকে তাদের ভ্যাকসিন কিনতে হলে খরচ করতে হবে ৬০০ এবং ১২০০ টাকা। এই দাম বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বাকি রাজনৈতিক নেতারা প্রশ্ন করলেন। তারা অভিযোগ করেন কেন এতটা তফাৎ হচ্ছে দুটি দামের মধ্যে।সারা দেশজুড়ে চাপের মুখে কেন্দ্রীয় সরকার এবং তারপরেই ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটকে তারা দাম কমানোর আর্জি জানায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026