দেশ

করোনা ভাইরাসে নাজেহাল দেশ, ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করল এই রাজ্য

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। এই পরিস্থিতিতে এবারে লকডাউন এর পথে হাঁটছে বেশকিছু রাজ্য। অন্যান্য রাজ্যের মত কর্ণাটকেও কিন্তু করোনা ভাইরাসের করাল গ্রাস অব্যাহত। ফলে এবারে করোনাভাইরাস এর চোখ রাঙ্গানিকে উপেক্ষা না করে লকডাউন ঘোষিত করা হলো সারা কর্ণাটক রাজ্যে।

কর্ণাটক সরকার জানিয়ে দিল আগামী ১৪ দিনের জন্য সারা রাজ্যে লকডাউন থাকবে এবং শুধুমাত্র কিছু নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় জিনিসের দোকান খোলা রাখতে পারবেন দোকানিরা। মঙ্গলবার রাত্রি ৯টা থেকে ১০ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এই লকডাউনের মাধ্যমে চেন ব্রেক করে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমানোর আশা রাখছে সরকার।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বললেন, এই লকডাউন এর সময় সকাল বেলা ৬ টা থেকে ১০ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। যেই দশটা বেজে যাবে তারপর থেকে সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। পাশাপাশি সমস্ত ধরনের কনস্ট্রাকশন, যেকোনো জিনিস তৈরির ফ্যাক্টরি এবং চাষ জাতীয় সমস্ত ব্যবসা পত্র খোলা রাখা যাবে। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যদি এই লকডাউন করেও পরিস্থিতি ঠিক না হয় তাহলে ভবিষ্যতে এই লকডাউন চালিয়ে যাবে কর্ণাটক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026