দীর্ঘ বিরতির পর লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)-এর ‘দেশের মাটি’ সিরিয়ালের মাধ্যমে আবারও ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন সৈরিতী ব্যানার্জী (sairiti banerjee)। ‘দেশের মাটি’-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৈরিতীকে। তাঁর বাবার ভূমিকায় অভিনয় করছেন শঙ্কর চক্রবর্তী (shankar chakraborty)। এই মুহূর্তে ‘দেশের মাটি’ সিরিয়ালের প্রোমো দেখে মনে হচ্ছে কিয়ানের তুতো দিদির ভূমিকায় থাকছেন সৈরিতী। সৈরিতীর আগমন সিরিয়ালে আনতে চলেছে নতুন টুইস্ট।
‘নাগলীলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী হিসাবে টেলিটাউনে ডেবিউ করেন সৈরিতী। এরপর ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন সৈরিতী। এই সিরিয়ালে সৈরিতীর বিপরীতে অভিনয় করেছিলেন নীল ভট্টাচার্য (Nil bhattacharya)। এরপর ‘বাক্সবদল’ ধারাবাহিকে ‘টিপ’ চরিত্রে সৈরিতীর অভিনয় নজর কেড়েছিল।
কেরিয়ারের পিক-এ থাকাকালীন 2014 সালে রোহিত (Rohit)-কে বিয়ে করেন সৈরিতী। এরপর ‘নিশির ডাক’ ধারাবাহিকে অভিনয় করছিলেন সৈরিতী। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার ফলে ‘নিশির ডাক’ ছেড়ে দেন তিনি। 2020 সালের জুন মাসে সৈরিতী ও রোহিতের কন্যাসন্তান দিবিজা (Dibija)-র জন্ম হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…