৫ উইকেটে পাঞ্জাবকে হারিয়ে জয়ের সারণীতে ফিরল কেকেআর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে পাঞ্জাব। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।
ওপেনিংয়ে আজ বড় রান করতে ব্যর্থ হন কেএল রাহুল। ১৯ রানে প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন তিনি। ৩৪ বলে ৩১ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। সুনীল নারিনের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ক্রিস গেইল ০ রানে শিবম মাভির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। নিকোলাস পুরান ১৯ করে বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হন। দীপক হুডা ১, শাহরুখ খান ১৩ রান করেন। উভয়ই প্রসিধ কৃষ্ণর দ্বারা আউট হন। মোইসেস হেনরিক্স ২ রানে বোল্ড করেন নারিন। ক্রিস জর্ডন ১৮ বলে ৩০ করে প্রসিধ কৃষ্ণর দ্বারা বোল্ড হন। রবি বিষ্ণোই ১, আরশদীপ সিং ১(অপরাজিত), মহম্মদ শামি ১ (অপরাজিত) রান করেন।
কলকাতার বোলিং আক্রমণে আজ খেই হারায় পাঞ্জাব। কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট নেন প্রসিধ কৃষ্ণ। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। কামিন্স ও নারিন নেন ২টি করে উইকেট। বরুণ চক্রবর্তী, শিবম মাভি পান ১টি করে উইকেট।
নাইটদের ওপেনাররা আজ ব্যর্থ হন। নীতিশ রানা ০ রানে ক্যাচ আউট হন। ৯ রানে মহম্মদ শামির বলে LBW হন। নারিন ০ রানে ক্যাচ আউট হন। দলের ১৭ রানের মাথায় ৩টি উইকেট হারায় কেকেআর। রাহুল ত্রিপাঠী ৩২ বলে ৪১ রান করেন। আন্দ্রে রাসেল ১০ রান সংগ্রহ করে রান আউট হন। অবশেষে আজ অধিনায়ক মর্গ্যানের ব্যাট চওড়া হয়। ৪০ বলে অপরাজিত ৪৭ রান করেন। দীনেশ কার্তিক ৬ বলে ১২(অপরাজিত) রান করেন। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।
পাঞ্জাবের বোলাররা ৩ ওভারের মধ্যে কেকেআরের তিনটি উইকেট তুলে নেয়। এরপর তাঁরা সেইরকম সুবিধা করে উঠতে পারেননি। পাঞ্জাবের হয়ে ১টি করে উইকেট নেন হেনরিক্স, শামি, আরশদীপ ও দীপক হুডা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…