নিউজ

রাজ্যের কোন হাসপাতালে কত Covid বেড ফাঁকা? দেখে নিন এই পদ্ধতিতে

দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় দেশে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৩.৫ লাখের ও বেশিজন। এর সাথে বলা চলে যে, করোনার দ্বিতীয় ওয়েভ দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা। বাংলা থেকে শুরু করে দেশের প্রতি প্রান্তে অক্সিজেন সিলিন্ডার এবং কোভিড বেড নিয়ে হাহাকার চলছে। তবে এমন অবস্থায় করোনার সংক্রমণ আটকাতে এবং মানুষকে কোভিড বেড দিতে এগিয়ে এসেছে রাজ্য সরকার এবং পুরসভা। এখন কোন রাজ্যের কোন হাসপাতালে কতগুলো বেড খালি তা দেখা যাচ্ছে অনলাইনেই। কোথায় কোন হাসপাতালে কতো বেড খালি আছে কীভাবে দেখবেন, তা আজ আমরা জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। চলুন জানা যাক,

কোথায় কত বেড খালি আছে, তা কীভাবে অনলাইনে দেখবেন?
কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে তা জানা এমন অবস্থায় অনেকটাই জরুরী। সেই কারণে প্রতি রাজ্যের সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পোর্টাল বানানো হয়েছে। সেই পোর্টালের মাধ্যমেই জানা যাবে কোন হাসপাতালে রয়েছে কত বেড,

বাংলায় থাকা ফাঁকা বেড অনলাইনে দেখার পদ্ধতি –
হাসপাতালে থাকা ফাঁকা বেডের সংখ্যা দেখার জন্য বিশেষ পোর্টালের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গের সরকার। সেই পোর্টালে গেলেই জানতে পারবেন কোন হাসপাতালে কত বেড রয়েছে। এছাড়া কোন জেলায় কতগুলি বেড ফাঁকা আছে সেই বিষয়ে ও জানাবে এই পোর্টাল। তবে এই পোর্টালের বিশেষত্ব হল এটি প্রতিনিয়ত সরকারের পক্ষ থেকে আপডেট করা হয়। তবে এই সমস্ত তথ্য জানতে যেতে হবে https://www.wbhealth.gov.in/pages/corona/bed_availability_pvt এই পোর্টালে।

বলা বাহুল্য, বর্তমানে All India Medical Institute এ খালি রয়েছে ২ টি বেড। AMRI হাসপাতালে খালি বেডের সংখ্যা ২৷ মুকুন্দপুর AMRI তে খালি বেডের সংখ্যা ১। Belle Vue ক্লিনিক এ খালি রয়েছে ৩৫ টি বেড। চার্ণক হাসপাতালে রয়েছে ২৬ টি বেড। B P Poddar এ রয়েছে ১০ টি বেড। ২৭ টি বেড খালি রয়েছে Densun হাসপাতালে। দুর্গাপুরের Health World হাসপাতালে রয়েছে ১০ টি বেড। ক্ষুদিরাম হাসপাতালে রয়েছে ১৫ টি বেড। Neheru Memorial Tecno Special হাসপাতালে রয়েছে ৪৯ টি বেড৷ Tecno India Dama তে রয়েছে ৩৪ টি বেড। বাকি সমস্ত স্থানে রয়েছে।

গুরুগ্রামে অনলাইনে ফাঁকা বেড দেখার পদ্ধতি-
গুরুগ্রামে করোনা বেডের খবর পেতে লগ ইন করতে হবে https://covidggn.com সাইটে। এখানে আপনি দেখতে পারবেন ফাঁকা বেডের সংখ্যা।

দিল্লিতে অনলাইনে ফাঁকা বেড দেখার উপায়-
দিল্লি সরকারের সাইটে লগ ইন করে দিল্লির বিভিন্ন হাসপাতালের ফাঁকা বেড সম্পর্কে জানা যাবে। তার জন্য https://coronabeds.jantasamvad.org সাইটে লগ ইন করতে হবে।

থানেতে অনলাইনে ফাঁকা বেড দেখার উপায়-
মহারাষ্ট্রের থানে শহর অনলাইনে ফাঁকা বেড সম্পর্কে জানতে লগ ইন করতে হবে https://covidthane.org সাইটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026