নিউজ

নতুন নিয়মে লকডাউন পালনের নির্দেশিকা জারি করলো কেন্দ্র সরকার

গতকাল, মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন চলবে ৩ রা মে পর্যন্ত। তবে, গরীব খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথাও জানিয়েছিলেন তিনি। আজ, কেন্দ্রের তরফে ন্যাশনাল কোভিড ১৯ ম্যানেজমেন্টের গাইডলাইন হিসেবে সেই নির্দেশিকা সামনে নিয়ে আসা হল।

এই নির্দেশিকায় দেশের বেশ কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়ম শিথিল করা হয়েছে। ছাড় দেওয়া হয়েছে কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে। দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কৃষিকাজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে শিথিল করা হচ্ছে লকডাউনের নিয়ম। ছাড় দেওয়া হচ্ছে তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও। কোভিড ১৯ হটস্পট নয় এমন অঞ্চলে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে কৃষিপণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ শুরু করা হবে। দুধ ও দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগির চাষ, চা-কফির সরবরাহ, রবার বাগানের কাজ, লাইভ স্টক ফার্মিং-এর কাজে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র।

একইসঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্রে কঠোর হচ্ছে লকডাউনের নিয়ম। প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে পান-গুটখা-তামাকের পিক ফেলা। যত্রতত্র প্রকাশ্যে থুতু বা পিক ফেললে কড়া ব্যবস্থা নেওয়ার ঈঙ্গিত দিয়েছে সরকার। এই আইন কার্যকর করার ক্ষেত্রে পানমশলা, গুটকা, জর্দা সহ তামাক জাতীয় সমস্ত দ্রব্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026