নিউজ

স্বস্তির খবর রাজ্যবাসীর, রাজ্যের ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর

বেশ কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবার কারণে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তার উপর বৃষ্টির সেভাবে দেখা নেই। মাঝেমধ্যে কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। দেখা নেই কালবৈশাখীর। ঠান্ডা বাতাস ও বইছে না। আকাশ পুরো পরিষ্কার। যার জন্য মানুষ এই গরমে খুব কষ্ট পাচ্ছেন। এদিকে লকডাউনের জেরে বাইরে যাবার ও সুযোগ মিলছে না।

তবে এবার আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ও বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবতার জন্য আজ দুই বঙ্গে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে।

এর সাথেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে ফলে সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা প্রবল। এই জন্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মানুষদের। উত্তর-পশ্চিম ভারতেও আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সাথে শিলাবৃষ্টির ও সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণবঙ্গের মালদহ, নদীয়া, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর ও দুই ২৪ পরগনার ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026