জনস হপ্কিন্সের তথ্য অনুযায়ী আমেরিকাতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ হাজার ২২৮ জন। এই নিয়ে দ্বিতীয় দিন আমেরিকাতে মৃতের সংখ্যা ২ হাজারের গন্ডি পেরোল। আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজারের বেশি, যা বিশ্বে সর্বাধিক। আর মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৩৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজারের কাছাকাছি। আমেরিকার নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি।
আমেরিকাতে বসবাসকারী প্রায় ৪০ জন প্রবাসী ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া বহু ভারতীয় করোনা আক্রান্ত হয়েছেন। ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে বিশ্বের শক্তিশালী দেশে। কিছুতেই কিছু করা যাচ্ছে না। ক্রমাগত আমেরিকাকে গ্রাস করছে রাক্ষুসে ভাইরাস। সেখানে চিকিৎসারত বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাও করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
গোটা বিশ্বে করোনাতে সংক্রমিত হয়েছেন ১৯ লক্ষ ৭৯ হাজার ৪৭৭ জন। যার মধ্যে মারা গেছেন ১ লক্ষ ২৬ হাজার ৫৩৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার ৬৭৪ জন। আমেরিকার পর সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে স্পেনে। সেখানে আক্রন্ত হয়েছেন ১ লক্ষ ৭৪ হাজার ৬০ জন। আর মারা গেছেন ১৮ হাজার ২২৫ জন। এর পাশাপাশি ইতালিতে মৃতের সংখ্যা স্পেনের থেকেও বেশি। সেখানে মারা গেছেন ২১ হাজার ৬৭ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…