ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই মুহূর্তে সোনায় বিনিয়োগ করা কী ঠিক? জানুন কি বলছেন বিশেষজ্ঞরা

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে অর্থনীতির অবস্থা করুণ। করোনা ভাইরাস পরবর্তীতেও অর্থনীতি কতটা স্বাভাবিক হবে সেই বিষয়ে যথেষ্টই চিন্তায় অর্থনীতিবিদরা। বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই চলছে লকডাউন। লকডাউন পরিস্থিতিতে সোনার দাম প্রতিনিয়তই বাড়ছে। গতকালও সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার টাকার উপর ছিল। বিশেষজ্ঞদের মতে এই বছরের শেষের দিকে সোনার দাম বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০-৫৫ হাজার টাকা হবে।

সামনের ২-৩ বছরে সোনার দাম বাড়তে পারে অনেকটাই বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা। অতীতে এমন বারবারই দেখা গেছে যে, যুদ্ধ বা অন্য কোনো পরিস্থিতিতে সোনার দাম বেড়েছে। এই বিষয়ে পিএনজি জুয়েলার্সের এমডি সৌরভ গডগিল বলছেন, “সোনায় ইনভেস্ট করে এবছর এখনো পর্যন্ত ১৫ শতাংশের কাছে রিটার্ন পাওয়া গেছে, গতবছর যা অনেকটাই বেশি ছিল। গতবছর সোনায় বিনিয়োগ করে প্রায় ২৪ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছিল।” তিনি আরও বলেছেন, “অতীতে অনেকবারই দেখা গেছে কোনো যুদ্ধ বা অন্য সংকটের সময়ে সোনায় বিনিয়োগ করা সঠিক সিদ্ধান্ত ছিল। এবারও তাই হবে।”

এই মুহূর্তে সোনায় বিনিয়োগ করাই সবচেয়ে লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুপোয় বিনিয়োগ করা এই মুহূর্তে লাভজনক হবেনা বলেও জানাচ্ছেন তাঁরা। তবে সোনা রুপোর দাম এখন কমার কোনো আশঙ্কা নেই বলেই মত বিশেষজ্ঞদের। অর্থনীতি আবার যতদিন না চাঙ্গা হয়ে উঠছে ততদিন সোনা রুপোর দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026