নিউজ

করোনা মোকাবিলায় ব্যর্থ ‘হু’, অনুদান বন্ধ করল আমেরিকা

বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। চিন থেকেই এই রোগের উৎপত্তি। গত বছর ডিসেম্বর থেকে চিনে উইহান প্রদেশে এই মারণ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও তথ্য গোপন করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করেছে চিন। আর এই কাজে চিনকে সাহায্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। তিনি মনে করেন, বিশ্ব জুড়ে করোনা মহামারির মোকাবিলায় ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থা চিনের প্রতি সহানুভূতি দেখিয়ে পক্ষপাতিত্ব করেছে বলে দাবি করে আগেই অনুদান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের আবহে অনুদান বন্ধের এই সিদ্ধান্ত বেকায়দায় পড়তে পারে ‘হু’। কারণ, এই সংস্থার সিংহভাগ অনুদান আসে আমেরিকা থেকে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সাংবাদিকদের সামনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ‘করোনা মোকাবিলায় নিজেদের কর্তব্য পালনে ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মারণ ভাইরাসের উৎপত্তি চিন থেকে, অথচ বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে ‘হু’। তাই এই সংস্থাকে দেওয়া সমস্ত অনুদান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’ ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েতারেস। তিনি বলেন, ‘এখন হু-এর অনুদান বন্ধের সময় নয়। এটা সবার বোঝা উচিত।’

ইতিমধ্যে করোনার থাবায় বিশ্ব জুড়ে প্রাণ গিয়েছে লক্ষাধিক মানুষের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই রোগের বিষয়ে চিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তথ্য গোপনের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অনৈতিক কাজে চিনের প্রতি ‘হু’-এর সমর্থন থাকার অভিযোগ এনে এবার অনুদান বন্ধের পথে পা বাড়াল আমেরিকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026