নিউজ

লকডাউনের মাঝেই ঘোর বিপত্তি, দাউদাউ করে জ্বলছে ইউক্রেনের দক্ষিনাংশ

শ্রেয়া চ্যাটার্জি – একে তো করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে, তার উপরে ইউক্রেনের দক্ষিণাংশে ঘটে গেল মারাত্মক দাবানল। আরো বেশি চিন্তার কারণ হলো খুব কাছেই প্রিপায়াত শহরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বনাঞ্চলে আগুন জ্বলতে শুরু করে ৪ই এপ্রিল থেকে। প্রায় ১২ হাজার হেক্টর জমি জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তবে তথ্যসূত্র থেকে জানা যায়, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে তারা যে সমস্ত দলা পাকানো ধোঁয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা সত্যিই ভয়ঙ্কর।

এপ্রিল মাসের ৩ তারিখ প্রথম আগুন লাগে পশ্চিম দিক করে, তখন ২৭ বছরের এক আঞ্চলিক ছেলে শুকনো ঘাসে আগুন লাগিয়ে দেয়। বেশ কিছু বছর আগে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে একসঙ্গে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারান। তবে কয়েকজন তো বলছেন প্রিপায়াত শহর পর্যন্ত এই দাবানলের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। শুধু একটাই আবারও না তেজস্ক্রিয়তার ফলে কোন বিপদ ঘটে। দমকল কর্মী এবং আকাশপথে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই আগুন নেভানোর।

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, ঠিক এই সময় কেন এই বিপত্তি? এর আগেও আমাজনের দাবানল, অস্ট্রেলিয়ার দাবানলের মর্মান্তিক ঘটনা আমরা কেউই ভুলতে পারিনি। করোনা ভাইরাসের জন্য যখন পৃথিবী একটু একটু করে দূষণমুক্ত হচ্ছে তখন কেন ঘটছে এই বিপদগুলি? এর উত্তর আমাদের জানা নেই। একটা সময় মানুষ বনাঞ্চল কেটে বসতি করতে চেয়েছিল, প্রকৃতি বুঝি আজ তারই প্রতিশোধ নিচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026