কেন্দ্রীয় কর্মচারী এবং বহুদিন ধরেই মহার্ঘ ভাতার বকেয়ার জন্য অপেক্ষা করছেন। এই বিষয়টা এতদিন ধরে অমীমাংসিত ছিল। সমস্ত কর্মচারীরাই চেয়ে থাকেন তাদের বকেয়া ডিএ এবং বকেয়া টাকা যেন তাদের একাউন্টে চলে আসে। সেই টাকা তারা সংরক্ষণ করতে চাইছেন। অন্যদিকে এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে যে কেন্দ্রীয় সরকার এবারের শীঘ্রই তাদের একাউন্টে মহার্ঘ ভাতা বকেয়া পরিমাণ জমা করতে পারে। এমনটা হলে কিন্তু, বিষয়টা কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা উপহারের থেকে কম কিছু হবে না।
আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং সেই কারণেই সরকার আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা ঘোষনা এখনো পর্যন্ত করেনি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বড় ঘোষণা আসতে চলেছে সরকারের তরফ থেকে। এবারে মোদি সরকার কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া পাঠাতে চলেছে যা সবার জন্য একটা বড় উপহার হবে। উচ্চপদস্থ কর্মচারীদের একাউন্টে প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা একসাথে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর কারণে মোদি সরকার ১ জানুয়ারি ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত সরকারি কর্মচারীদের দেড় বছরের বকেয়া মহার্ঘ ভাতা পাঠাতে পারেনি। এরপর থেকে একাউন্টে টাকা জমা দেওয়ার দাবি জানিয়ে আসছে কর্মচারী সংগঠন গুলি। এই বিষয়ে সরকারের তরফ থেকে একাধিকবার আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি। এখনো পর্যন্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা পাঠানো সম্ভব হয়নি সরকারের তরফ থেকে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…