নিউজ

একটি বৈদ্যুতিক ট্রেন এক কিলোমিটার চালাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, জেনে নিন পুরো হিসাবটা – INDIAN RAILWAYS

আজকাল দেশের সবাই ট্রেনে ভ্রমন করতে চান কারণ এটা খুবই সস্তা এবং আরামদায়ক একটা ট্রান্সপোর্ট মিডিয়াম। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করেন এবং ভারতীয় রেল এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতের বেশিরভাগ রুটে ইলেকট্রিক ট্রেন চলে কিন্তু কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে এখনো ডিজেলের ইঞ্জিনের ট্রেন চলে থাকে। কিন্তু আপনি কি জানেন একটি বৈদ্যুতিক ট্রেনের দাম কত? এক কিলোমিটার যদি এই বৈদ্যুতিক ট্রেন চলে তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? শহরের কোন জায়গায় লোডশেডিং হয়ে যাবার পরেও ট্রেন কিন্তু একইভাবে চলতে থাকে। কিন্তু সেটা কিভাবে হয়? চলুন তাহলে সেই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

প্রথমে আপনাদের একটি ট্রেনের মাইলেজ এর ব্যাপারে জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি যদি এক কিলোমিটার দূরত্ব কোন ট্রেন ভ্রমণ করে তাহলে ২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। এটাই আজকের দিনে যে কোন একটা ট্রেনের মাইলেজ বলা যেতে পারে। আজমির রেলওয়ে বিভাগে চলমান বৈদ্যুতিক ট্রেন ১ কিলোমিটারে ২০ ইউনিট বিদ্যুৎ খরচ করে। তবুও আপনি জেনে অবাক হবেন ডিজেল ট্রেনের তুলনায় কিন্তু বৈদ্যুতিক ট্রেনের দাম কম। তার পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের বিদ্যুৎ বিল এর জন্য রেলওয়ে এক ইউনিটের জন্য ৬.৫ টাকা দেয়। অর্থাৎ যদি এক কিলোমিটার এই ট্রেন চলে তাহলে ১৩০ টাকা খরচ হবে এই ট্রেনের। যেটা দেখতে গেলে অনেকটাই কম ডিজেলের তুলনায়।

যদি এক কিলোমিটার একটি ডিজেল ট্রেন চালাতে হয় তাহলে প্রায় ৪ লিটার ডিজেল প্রয়োজন প্রয়োজন হয়। বর্তমান হিসাব অনুযায়ী চার লিটার ডিজেলের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা। অতএব ডিজেল ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্রেন কিন্তু অপেক্ষা কিন্তু অনেকটাই বেশি সস্তা। তাই রেলওয়ে দেশের প্রতিটি কোনায় এখন বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণ করতে শুরু করেছে। কিন্তু এবার প্রশ্নটা হল, যদি বিদ্যুৎ বিপর্যয় হয়েও যায় তাহলে ও কিভাবে বৈদ্যুতিক ট্রেন চলতে পারে? এর সহজ উত্তরটা হল পাওয়ার গ্রিড থেকে সরাসরি রেলওয়েতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই কারণে এখানে কখনোই পাওয়ার কাট সম্ভব নয়। এর কারণেই রেলওয়ে স্টেশনের পাশে বিদ্যুতের বিভিন্ন স্টেশন দেখা যায়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026