ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

8th Pay Commission: নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মোটা টাকা, অষ্টম বেতন কমিশনে একধাক্কায় বাড়বে বেতন

সম্প্রতি কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির একটা বড় ঘোষণা করা হয়েছিল। এবারে সেই নিরিখে জুলাই থেকে ডিসেম্বর ২০২৪ এই সময়ের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্নটা হল, কতটা মহার্ঘ ভাতা বাড়বে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য। সাধারণত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রধানত ১০ বছর ছাড়া ছাড়া বেতনক্রম বৃদ্ধি পায়। সব হিসাব ঠিক ঠাক থাকলে, এবার কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩ শতাংশ মহার্ঘ ভাতা বেশি পাবেন। ফলে এবার কিন্তু তারা পাবেন একেবারে ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা।

এছাড়াও, যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তারাও কিন্তু ডিআর পেতে চলেছেন একইভাবে। অর্থাৎ তারাও কিন্তু ৫৩ শতাংশ মহার্ঘ ত্রাণ পেয়ে যেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই বৃদ্ধিপ্রাপ্ত টাকা ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে। একইভাবে বর্ধিত বেতন অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের বাজেট ঘোষণা হবে অষ্টম বেতন কমিশনের সঙ্গে। পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পরে সম্পূর্ণ বিষয়টা আরো ভালোভাবে জানা যাবে।

২০১৬ সালে সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৮ মাস সময় নিয়েছিল সরকার। অষ্টম বেতন কমিশন যাতে কার্যকর হয়, সেই নিয়ে নানা রকমের আলাপ আলোচনা ইতিমধ্যেই চলছে। ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তের সময়, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশ করার দাবী উঠেছিল। পরে সরকারের সিদ্ধান্তে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬৭ শতাংশ করা হয়। তবে এবারে বেতন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায় তাহলে কিন্তু নূন্যতম বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে, এখন যাদের বেসিক বেতন ১৮ হাজার টাকা, তাদের কিন্তু বেতন হয়ে যাবে ২৬ হাজার টাকা। ফলে সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026