দেশের সাধারণ বাজেট ২০২৩-এর আর বেশি দিন বাকি নেই। আগামী মাসেই কেন্দ্রীয় সরকার এবছরের সাধারণ বাজেট পেশ করবে। যার মধ্যে মোদী সরকার প্রতিটি শ্রেণীর জন্যই দেবে সুবিধা। এই মুহূর্তে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী তাদের মহার্ঘ ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেই নিজেই এসে গেলো একটা বড়ো আপডেট। মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে বাজেট পেশের আগেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা উপহার দিতে পারে সরকার।
আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় কর্মচারীরা দীর্ঘকাল ধরে তাদের ১৮ মাসের বকেয়া ডিএ (ডিএ এরিয়ার) পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং সেই বকেয়া ডিএ দাবি করছেন। আশা করা হচ্ছে যে, কর্মচারীদের বকেয়া ডিএ (ডিএ এরিয়ার) প্রদানের বিষয়ে সরকার একটি বড় ঘোষণা করতে পারে খুব শীঘ্রই।
করোনার সময় মহার্ঘ ভাতা বকেয়া ছিল
উল্লেখযোগ্যভাবে, সরকার করোনার সময় কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দিয়েছিল। ১ জানুয়ারী, ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ অর্থাৎ ১৮ মাসের মহার্ঘ ভাতা এখনো বকেয়া রয়েছে। এমতাবস্থায় সরকার এই বাজেটের আগে কোনো ঘোষণা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
এই জবাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী
অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ১ জানুয়ারী ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ এর মধ্যে ১৮ মাসের জন্য ডিএ বকেয়া সম্পর্কিত সব প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ১৮ মাসের ডিএ/ডিআর মিটিয়ে দেওয়ার বিষয়ে দাবি গ্রাহ্য হয়েছে। তিনি বলেছিলেন যে ২০২০-২১ অর্থবছরের পরেও ভারতের আর্থিক পরিস্থিতি একেবারেই ভাল ছিল না, তাই এই বকেয়া ডিএ/ডিআর দেওয়া সম্ভব হয়নি সরকারের পক্ষে। তবে এবারে হয়তো মহার্ঘভাতা পাবেন সরকারি কর্মচারীরা। সম্ভাবনা আছে এমাসেই সেই সম্পর্কিত সুখবর আসবে কর্মচারীদের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…