খেলা

ICC Player of the month: আইপিএলের ১৩.২৫ কোটি টাকার প্লেয়ার পেলেন ‘লটারি’, ICC দিল এই বিশেষ সম্মান

সদ্য সমাপ্ত ভারতীয় প্রিমিয়ার লিগের মেগা নিলামে পেয়েছেন দল, আর এরই মধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা দিল বিরাট সম্মান। ২৩ তারিখে অনুষ্ঠিত মিনি নিলামে দল পেয়েছেন ইংলিশ তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। মিনি নিলাম থেকে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। আর চলতি মাসে আইসিসির এই বিশেষ সম্মান হ্যারি ব্রুক পেতেই খুশির জোয়ার উঠেছে হায়দ্রাবাদ শিবিরে।

২৩ বছর বয়সী হ্যারি ব্রুক চলতি মাসে আইসিসির “প্লেয়ার অফ দ্যা মন্থ” পুরস্কারে সম্মানিত হয়েছেন। আর এই সম্মানের জন্য তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যান ট্র্যাভিস হেডকে পিছনে ফেলেছেন। শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের মাটিতে বাবর আজমের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে এই সম্মান অর্জন করেছেন তিনি।

পাকিস্তানে আসার আগে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেও হ্যারি ব্রুক তার আক্রমণাত্মক শর্ট দিয়ে ঝড় তুলেছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এরপর পাকিস্তানের মাটিতে তিনটি শত রানের ইনিংস খেলে নিজের অস্তিত্ব বুঝিয়ে দেন ইংলিশ এই তরুণ ব্যাটসম্যান। তিনি রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিধ্বংসী ভাবে নিজের ইনিংস শুরু করেছিলেন। প্রথম ইনিংসে ১৯টি চার এবং ৫টি ছক্কা মেরে ১৫৩ রান করেছিলেন। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ৮৭ রান ইংল্যান্ডকে ১-০ ব্যবধানের লিড নিতে সাহায্য করে। পাশাপাশি ব্রুক মুলতানে ১০৮ এবং করাচিতে ১১১ রান করেন।

তরুণ এই ক্রিকেটারের বিধ্বংসী ইনিংসের উপর নির্ভর করে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল ইংল্যান্ড। একটি সিরিজে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং শক্তিশালী ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তাকে ডিসেম্বর মাসের সেরা প্লেয়ার নির্বাচিত করেছে। যা হায়দ্রাবাদ শিবিরের জন্য সুখবর বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026