দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ বাড়ছে ১১ শতাংশ

১.২ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চিন্তা দূর করে কেন্দ্রীয় সরকার এবারে তাদের মহার্ঘভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অভিযোগ ছিল তাদের ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হচ্ছে না। যাই হোক সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করল মোদি সরকার। বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সরকারের নতুন ক্যাবিনেটের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরে এই মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৮ শতাংশে। অতএব এখন থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাবেন ১১ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা।

কিভাবে এই ডিএ হিসাব করা যাবে?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এর আগে ২০২০ জানুয়ারি মাসে ৪ শতাংশ, ২০২০ জুন মাসে ৩ শতাংশ এবং ২০২১ জানুয়ারি মাসে আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। আগে ১৭ শতাংশ পাওয়া যেতো ডিএ। কিন্তু এখন এই সংখ্যটা এসে দাঁড়ালো ২৮ শতাংশে।

অর্থাৎ যদি কোন কেন্দ্রীয় সরকারি কর্মী বর্তমানে ২০,০০০ টাকা বেতন পান তাহলে এখন থেকে তার বেতন ১১ শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ, ২২০০ টাকা বৃদ্ধি পাবে তার বেতন। আপনার নিজের বেতন অনুযায়ী আপনি আপনার ডিএ হিসাব করে নিতে পারেন। এখনো পর্যন্ত জুলাই ২০২১ এর জন্য অতিরিক্ত ডিএ বৃদ্ধি করে ঘোষণা করা হয়নি। কিন্তু সাধারণভাবে ৩ শতাংশ বৃদ্ধি পায় এই ডিএ। সেরকম ভাবেই বৃদ্ধি পেলে আগামী জুলাই মাসে ডিএ হবে ৩১ শতাংশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026