বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা সাধারণ মানুষকে সর্বদা বিনোদনে ভরিয়ে রেখেছেন। এই ইউটিউবার সারা ভারতবাসীর কাছে এক জনপ্রিয় নাম। এমনকি স্যান্ডিকে চেনেন না এমন মানুষও খুবই কম আছেন।
লাইভে এসে কখনো মুখে ‘কাদা কাদা’ প্যাক মাখাই বলুন বা কোনো সেলিব্রেটিকে কাল সর্প চুমু। আবার কখনোও দুষ্টু মিষ্টি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন। তাঁর কথা বলার ধরণ দেখলে রীতিমতো হেসে লুটোপুটি খায় আমজনতা। কখনও কারোর নেগেটিভ কমেন্ট আবার কখনও কারোর পজেটিভ কমেন্ট নিয়ে এগিয়ে চলেছে স্যান্ডি। তবে, নেগেটিভ কমেন্ট দেখে লজ্জা পেয়ে পিছিয়ে যাননি বরং নেগেটিভিটি নিয়ে নিজের কাজে এগিয়ে এসেছেন। কখনো নাইটি পড়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন কখনো শাড়ি পড়ে তাক লাগিয়ে দিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া মজেছে সিলেটের জনপ্রিয় গান আইলারে। এবারে এই ট্রেন্ডে গা ভাসালেন স্যান্ডি সাহা নিজে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটা ঘরে স্যান্ডির পরণে সাদা তোয়ালে আর থুতুনিতে মাস্ক আর পাশে সুন্দরী যুবতী। দুজনে মনের আনন্দে আইলারে গানে তুমুল নাচলেন। এই গানের তালে নেচে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন দুজনেই। দুজনের নাচের স্টেপ দেখে অনেকে ইয়ার্কি মেরেছেন তো অনেকে প্রশংসা ও করেছেন। তিন হাজারের বেশি লাইক ছড়িয়েছে এই ভিডিও। নিমেষে ভাইরাল হয় বাংলাদেশের এই আঞ্চলিক গানের ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…