পলিটিক্স

মুকুল রায়ের সঙ্গে কথা, তৃণমূলের পথে পা বাড়াতে পারেন শিখা-রোহন

লোকসভায় কংগ্রেসের তরফ থেকে বিরোধী দলনেতার তকমা খোওয়াতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। তার মধ্যেই আবার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কংগ্রেস ত্যাগ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। কড়া চিঠি দিয়ে অধীর চৌধুরী কে পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যেই আবার নতুন জল্পনা, তার স্ত্রীকে ঘিরে। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিজেপি বিরোধীতার প্রধান মুখ হয়ে উঠেছেন। এই কারণে রাজনৈতিক মহল মনে করছে রোহন মিত্র এবং তার স্ত্রী শিখা মিত্র হয়তো এবারে তৃণমূলের দিকে পা বাড়াতে চলেছেন।

ঘনিষ্ঠ মহলের দাবি, ইতিমধ্যেই মুকুল রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে শিখা মিত্রের। তবে এই সাক্ষাৎকে স্ত্রী বিয়োগর পরে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন শিখা মিত্র। যদিও এর আগেও বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের সময়ে শিখা মিত্রের নাম উঠে এসেছিলো। প্রথমে তার কথা ছিল চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণার পরে এই বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি প্রার্থী হবার কথা অস্বীকার করেন।

ঘনিষ্ঠ মহলে খবর, তিনি তৃণমূল কংগ্রেসের প্রতি বেশ কিছুটা নরম। এই কারণে রাজনৈতিক মহলের ধারণা কংগ্রেস পরিত্যাগ করে এবার হয়তো তিনি তৃণমূল কংগ্রেসের দিকে যোগদান করতে চলেছেন। অন্যদিকে, কংগ্রেস ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন তার স্বামী রোহন মিত্র। অধীর চৌধুরীর বিরুদ্ধে সরাসরি কটাক্ষ্য করে তিনি জানিয়েছেন, বাংলার কংগ্রেস টা যেন সম্পূর্ণরূপে অধীর সেনা হয়ে গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ করে রোহন আরো বলেন, ” বাংলার সংস্কৃতির প্রতি বিজেপি রাজনীতি যায় না। মালদা মুর্শিদাবাদের কংগ্রেসের লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন।” শিখা এবং রোহনের এই সমস্ত মন্তব্য থেকেই তাদের তৃণমূলে যোগ দেবার জল্পনা স্পষ্ট হচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026