নিউজ

ভোটের আগে বাংলার জন্য আসছে ‘নতুন সারপ্রাইজ’, সিদ্ধান্ত মোদি সরকারের

দেশে একাধিক জায়গায় নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকার চরম ব্যাকফুটে। দিল্লিতে কৃষকদের অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে বিদেশের মাটিতে একের পর অপমান, সবার কেন্দ্রবিন্দুতে সেই একটাই জিনিস – কৃষি আইন। আর এই কৃষি আইন জারি করেই বিপাকে কেন্দ্রীয় সরকার। পাঞ্জাবের পুরনির্বাচনে ভরাডুবির পর দিল্লির উপনির্বাচনে আবার ভরাডুবি। দিল্লির নির্বাচনে এবারে খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির।

তারই মধ্যে এবারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আগামী ২৭ মার্চ থেকে হচ্ছে শুরু। এই রাজ্যে কৃষি আইনের খুব বেশি প্রভাব না পড়লেও এই আইনকে হাতিয়ার করে বিজেপিকে ঠুকতে ছাড়েনি কোনো রাজনৈতিক দল। তাই এবারে বাংলার বিধানসভা নির্বাচনে নিজেদের ভাবমূর্তিকে স্বচ্ছ করে তুলে ধরতে আবারো কল্পতরু ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন মোদী অমিত শাহরা।

সূত্রের খবর অনুযায়ী, আগামী আর কিছুদিনের মধ্যে পাটের সহায়ক মূল্য বাড়িয়ে দেওয়ার কথা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এই নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা সিদ্ধান্ত নেবেন বলে জানা যাচ্ছে। এবার পাটের সহায়ক মূল্য বাড়তে চলেছে ৬ থেকে ৭ শতাংশ হারে। গোটা দেশের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা ভোটের আগে বাংলার মানুষের বিশ্বাস অর্জনের জন্যই এই সিদ্ধান্ত।

পরিসংখ্যান বলছে, গোটা দেশে আছে ৭০টি জুটমিল কিন্তু তার মধ্যেই ৬০টি আছে এই রাজ্যে। দেশের প্রায় ৪ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ৫০% এই রাজ্যে। ২০১৯ সালে ছিল লোকসভা নির্বাচন। তার আগে পাটের প্রতি কুইন্টাল পিছু দাম করে দেওয়া হয়েছিল ৩৭০০ থেকে ৩৯৫০ টাকা। আর এবারে ২০২১ এর বাংলার নির্বাচন। আর এবারে প্রথমবার বাংলার গদিতে বসতে পারেন মোদির সেনাপতি। তাই বাংলার ভাবাবেগ রবীন্দ্রনাথ, নেতাজির পরে এবারে বাংলার পাট শিল্পকে তুলে ধরে নির্বাচনী বৈতরুনী পর করতে মরিয়া গেরুয়া বাহিনী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026