Today Trending News

নির্বাচনের মুখে পাঁচ রাজ্যে দাম কমছে পেট্রোল ডিজেলের, সিদ্ধান্ত কেন্দ্রের

দেশজুড়ে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের। দেশের কয়েকটি রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। অন্যদিকে ডিজেলের দাম প্রায় পেট্রোলের কাছাকাছি। কিন্তু সামনেই আসছে পাঁচ রাজ্যে নির্বাচন। এই মুহূর্তে পেট্রোপণ্যের এত দাম কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাগিয়ে দিচ্ছে। আসলে গত দশ মাসে প্রায় দ্বিগুণ হয়ে গেছে অপরিশোধিত তেলের দাম। পেট্রোল-ডিজেলের দামের ওপর প্রায় ৬০ শতাংশ কর থাকে। করোনার পর দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে করের অঙ্ক দ্বিগুণ করে দিয়েছিল মোদি সরকার। কিন্তু তাতে সঙ্গীন হয়ে পড়েছে সাধারণ মানুষের অবস্থা।

এই অবস্থায় মানুষের রোশ বাড়ছে দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কয়েকটি রাজ্য এবং তেল কোম্পানীগুলির সাথে বৈঠক করে। বৈঠক করার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ মানুষের ওপর থেকে করের বোঝা কিছুটা কমিয়ে দেওয়া হবে। করের বোঝা কমলে স্বভাবতই পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কমে যাবে। এই প্রসঙ্গে কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “জ্বালানি তেলের দাম কমানোর জন্য রাজ্যগুলির সঙ্গে কথা বলেছে কেন্দ্র। সেই তেলের দাম কবে কমানো হবে বা কি করে কমানো যাবে তা নিয়ে আলোচনা হচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন কিছুদিন আগেই পাঁচ রাজ্যে নির্বাচনের ঘোষণা করেছিল। সেই কথা মাথায় রেখে হয়তো কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে পেট্রোপণ্যের দাম এত বেশি থাকলে নির্বাচন ফলে বিজেপি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও একদিকে অর্থনীতিকে চাঙ্গা করতে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠছে। পেট্রোল ও ডিজেলের দাম এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তাই সবকিছুতে রাশ টানতে এবার কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর করের বোঝা কমিয়ে তাদের দাম কমাতে চায়। সূত্র মারফত জানা গিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি থেকেই পেট্রোল ও ডিজেলের দাম কমে যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026