কেরিয়ার

দীপাবলীর আগেই কেন্দ্রীয় সরকার দেবে ৭৫ হাজার চাকরি, রোজগার মেলার মাধ্যমে হবে ১০ লাখ নিয়োগ

শনিবার ২২ অক্টোবর রোজগার মেলার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওই রোজগার মেলার মাধ্যমে মোট ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের চাকরিতে। প্রাথমিকভাবে শনিবার ৭৫ হাজার জনের নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৩৮ টি মন্ত্রক বা দফতরে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ বি নন গেজেটেড এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।

সেন্ট্রাল আর্মড ফোর্স পার্সোনেল, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিএ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রোজগার মেলার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন ৭৫ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সেই অনুষ্ঠান থেকেই তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির মতো নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক এবং দপ্তরে নিয়োগ করা হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং দ্রুত নিয়োগের জন্য পুরো প্রক্রিয়ার সরলীকরণ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026