নিউজ

PM Svanidhi Yojana: আধার কার্ড থাকলেই চিন্তামুক্ত! মোটা টাকার লোন দেবে কেন্দ্র, এই উপায়ে করুন আবেদন

বর্তমান সময়ে অনেক তরুণ বা তরুণী চাকরি খুঁজতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কারণে অনেকেই ব্যবসার দিকে পা বাড়াচ্ছেন। তবে ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন মোটা অংকের টাকা। এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার এগিয়ে এসেছে। মোদী সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ‘প্রধানমন্ত্রী স্বনীধি যোজনা’ (PM Svanidhi Yojana) নিয়ে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে অল্প সময়ের মধ্যে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব।

আধার কার্ডের মাধ্যমে লোন

প্রধানমন্ত্রী স্বনীধি যোজনার উদ্দেশ্য হল ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক সাহায্য প্রদান করা, বিশেষ করে যারা করোনার পর পুনরায় তাদের ব্যবসা শুরু করতে চান। এই প্রকল্পের আওতায় যারা আবেদন করবেন, তাদের জন্য ৩৫ শতাংশ ভর্তুকি গ্রামীণ এলাকায় এবং শহরের এলাকায় ২৫ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে তরুণরা নিজেদের ব্যবসায়ের স্বপ্ন পূরণ করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে তাদের অবদান রাখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা এই লোন নিতে শুধু আপনার কাছে আধার কার্ড থাকতে হবে। কি করে আধার কার্ডের মাধ্যমে লোন নেবেন? তা জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

আবেদন প্রক্রিয়া

প্রধানমন্ত্রী স্বনীধি যোজনায় আবেদন করতে হলে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে হবে। সেগুলি হল নিম্নলিখিত:

১. প্রথমে পিএম স্বনীধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. “Apply LoR cum Loan” অপশনে ক্লিক করুন।

৩. এরপর আপনার মোবাইল নম্বর দিন এবং ক্যাপচা কোড পূরণ করুন। একটি ওটিপি আসবে, যা যাচাই করতে হবে।

৪. যদি আপনার কাছে আধার কার্ড থাকে, তাহলে “YES” অপশনে ক্লিক করুন।

৫. আধার কার্ডের ভেরিফিকেশন সম্পন্ন হলে আবেদনপত্র পূরণ করুন। সেখানে উল্লেখিত নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

৬. আবেদনপত্র জমা দিলে, আপনি যে ব্রাঞ্চ নির্বাচন করেছেন, তারা আপনাকে ফোন করে লোন সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেবে।

লোনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, প্যান কার্ডের ফটোকপি, ব্যাঙ্কের বিস্তারিত তথ্য এবং ইনকাম সার্টিফিকেট

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026