Post Office Scheme: প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম, এবার মাত্র ৫ বছরেই সুদ পাবেন ১২ লাখ টাকা

যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনার অর্থ কম সময়ের জন্য অধিক সুদে সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। আপনি নিশ্চয়ই জানেন, ভারতীয় পোস্ট অফিস বিগত শত বছর ধরে মানুষের ভরসা অর্জন করেছে। ফলে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন বিনিয়োগকারীরা। আপনি যদি আপনার সারা জীবনের সঞ্চয় একটি ভালো প্রকল্পে বিনিয়োগ করতে চান, সে ক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিস আপনার জন্য সেরা স্কিম অফার করেছে। যেখানে মাত্র পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে আপনি ১২.৩০ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

তবে ভারতীয় পোস্ট অফিসের দুর্দান্ত এই প্রকল্পটি সম্পর্কে বলার আগে আমরা আপনাদের বলি, এই প্রকল্পটি শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের জন্য প্রযোজ্য। অর্থাৎ শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। যেখানে বিনিয়োগের পরে ৮.২ শতাংশ হারে সুদ রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা। ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ‘সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম’-এ বিনিয়োগকারীরা ত্রৈমাসিক পদ্ধতিতে টাকা বিনিয়োগ করার সুযোগ পাবেন। এর জন্য একজন বিনিয়োগকারীকে প্রতি তিন মাস অন্তর ৬১,৫০০ টাকা জমা করতে হবে। যা প্রতি তিন মাস অন্তর আগামী পাঁচ বছরের জন্য সর্বমোট ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পর বিনিয়োগকারীরা সর্বমোট ৪২.৩০ লাখ টাকা রিটার্ন পাবেন।

তবে যদি বিনিয়োগের পরিমাণ কম হয়, সেক্ষেত্রে রিটার্ন অর্থের পরিমাণও কম পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ যদি আগামী পাঁচ বছরের জন্য কোন ব্যক্তি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি ৮.২ শতাংশ হারে ৬.১৫ লাখ টাকা রিটার্ন পাবেন। আমরা আপনাদের বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক ৩০ লক্ষ টাকা এবং সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। যদি আপনি আপনার অবসর জীবনের সুরক্ষা এবং আপনার গচ্ছিত অর্থের সদ্ব্যবহার করতে চান, তবে ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমটি আপনার জন্য সেরা প্রমাণিত হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026