দেশ

টিকা নেওয়ার সময়সীমায় নতুন নিয়ম জারি কেন্দ্রের! দেশজুড়ে বিতর্ক তুঙ্গে

করোনা সংক্রমণে নাজেহাল অবস্থা গোটা দেশের। তাই এখন দেশজুড়ে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এখন দেশে মোট ৩ টি টিকা চলছে। DCGI এখনও অব্দি তিনটি ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে। সেগুলি হল কোভিশিল্ড, কো ভ্যাক্সিন ও স্পুটনিক ভি। তবে রাশিয়ার স্পুটনিক ভি এখনও অব্দি এসে পৌঁছায়নি। দেশের এখন বেশিরভাগ হাসপাতালে কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। এই টিকার ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার কিছুদিন পর দ্বিতীয় ডোজ নিতে হয়। তবে এর মাঝে কেন্দ্র সরকার এই ডোজ নেওয়ার বিষয়ে নতুন নিয়ম জারি করেছে। তারা গতকাল বৈঠকের পর জানিয়েছে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে ১২ থেকে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

এতদিন ধরে কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে অন্তর রাখা হচ্ছিল ২৮ দিন। তবে গতকাল বৈঠকের পর কেন্দ্র সরকার এই ব্যবধান বাড়িয়ে দিয়েছে। এই বিষয়ে কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি পাঠিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে এখন দুটি ডোজ নেওয়ার ব্যবধান ৬-৮ সপ্তাহ আগের তুলনায় বৃদ্ধি করা হলো। হিসাব মত প্রথম ডোজ নেওয়ার মোট ১২-১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এই প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে তার ন্যাশনাল এক্সপার্ট ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনে।

তবে ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটো ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোয় বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, “এতদিন ধরে এক মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হতো। হঠাৎ করে ১২-১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার প্রস্তাব দেওয়া হল। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট কি সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা তৈরি করতে পারছে না বলে এই সিদ্ধান্ত?”

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশজুড়ে তৃতীয় পর্যায় ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে বিভিন্ন রাজ্যে পর্যাপ্ত টিকা নেই। তাই ১৮-৪৪ বছরের বয়স্কদের জন্য এখনও অনেক রাজ্যে টিকা দেওয়া হচ্ছে না। তাই অনেকে মনে করেছে টিকার যোগান পর্যাপ্ত করার জন্য এবং বেশি পরিমাণ মানুষকে টিকা দেওয়ার জন্য হয়তো কেন্দ্র সরকার দ্বিতীয় ডোজের সময়সীমা অনেকটা পিছিয়ে দিয়েছে। আবার একজন বিশেষজ্ঞ জানিয়েছেন যে ভ্যাকসিনের দুই ডোজের মধ্যে সময়সীমা বাড়ালে তার কার্যকারিতা বেশি দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026