জীবনযাপন

অন্তঃসত্ত্বা মহিলারা নিতে পারবে করোনার টিকা? কী জানাল জাতীয় টিকাকরন উপদেষ্টা কমিটি

গোটা দেশজুড়ে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুহার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের তৃতীয় পর্যায়ের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। এর মধ্যেই জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি পরামর্শ দিয়েছে যে এবার অন্তঃসত্ত্বা বা প্রসূতি হলেও ভ্যাকসিন নেওয়া যাবে। সদ্যোজাতকে স্তন্যদুগ্ধ খাওয়ালেও এই টিকা নেওয়া যেতে পারে। অনেকদিন ধরে এই বিষয়ে গোটা দেশজুড়ে সংশয় থাকলেও এবার সংশয় মিটিয়েছে উপদেষ্টা কমিটির সদস্যরা।

দেশের সমস্ত চিকিৎসক জাতীয় টিকা উপদেষ্টা কমিটির এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। বলেছেন, এতদিন ভারত সরকারের অনুমতি না দেওয়ায় আমরা অন্তঃসত্ত্বা মহিলাদের টিকা দিতে পারিনি। তবে বিদেশে অনেক জায়গায় অন্তঃসত্ত্বা মহিলা বা সদ্যোজাত সন্তানের মা হওয়া মহিলাকে টিকা দেওয়া হয়। করোনার এমন ভয়াবহ প্রকোপের মাঝে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়া থাকলে কিছুটা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। এছাড়াও চিকিৎসকরা বলেছেন যে যারা সদ্য মা হয়েছে এবং সন্তানদের দুগ্ধ পান করায় তারাও এই টিকা নিতে পারবেন। ডেলিভারি হওয়ার পর টিকা নিতে কোন সমস্যা নেই।

এছাড়াও জাতীয় টিকাকরণ উপদেষ্টা কমিটি আরো জানিয়েছে যে কোন ব্যক্তির করোনা হলে সে টিকা নেয়ার জন্য ৬ মাস অপেক্ষা করতে পারে। আসলে রোগ হলে তার অ্যান্টিবডি আমাদের শরীরে ৬ মাস অব্দি থাকে। সেক্ষেত্রে এই রোগে আক্রান্ত হলে তার পরবর্তী ৬ মাস তার টিকা নেয়ার কোনো দরকার পরবে না।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026