টলিউড

মা হলেন সকলের প্রিয় সোনালী, পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

টলিউডের আবারো খুশির খবর। এবারে মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী। বুধবার পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী। আপাতত তিনি এবং তার সন্তান দুজনেই সুস্থ আছে বলে তিনি জানিয়েছেন। টালিগঞ্জের এই মিষ্টি অভিনেত্রীর মা হওয়ার খুশিতে অত্যন্ত আনন্দিত তার অনুরাগীরা। বিশ্বনাথ বসু প্রথম সোনালির মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।

বিশ্বনাথ লিখলেন, ‘বেশ লাগছে বাহ সোনালী/ মা হওয়ার খবর শোনালি/ পুত্র সন্তান খবর দিলি রাতে/ তোর সন্তান যেনো থাকে দুধে ভাতে। তবে শুধু বিশ্বনাথ বসু একা নন, টলিউডের বাকি কলাকুশলীরাও সোনালী চৌধুরীকে মা হবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী।

তবে অভিনেত্রীর এবং তার স্বামীর ইচ্ছা ছিল মেয়ে হবে। তাই তারা দুইজনে অনেক মেয়ের নাম ভেবে রেখেছিলেন। ছেলে হওয়ায় সোনালী বলছেন এখন তাদের ছেলের নাম ভাবা শুরু করতে হবে।

অন্যদিকে সোনালীর স্বামী রজত অত্যন্ত খুশি। সোনালী জানিয়েছেন, ছেলে হওয়ায় রজতকে জানানোর পরেই রজত নাকি বলেছেন, “বাহ! অলিভার কান এসেছে।” সোনালী জানাচ্ছেন তার স্বামী রজত প্রাক্তন জার্মান গোলরক্ষক অলিভার কানের খুব বড়ো ফ্যান। যদিও এই করোনা পরিস্থিতিতে তার ছেলেকে নিয়ে এখন বেশ চিন্তায় আছেন সোনালী। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে সোনালীর জন্য শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে দিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026