রাজ্য

কারা কারা স্পেশাল ট্রেনে উঠতে পারবে, জানিয়ে দিল পূর্ব রেল

চলতি ২০২১ যেন পুরো ২০২০ এর পুনরাবৃত্তি। আগের বছরের মতোই করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশবাসী। আগের বছর লকডাউনের কারণে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরে কিছুদিন আগে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে কোন লোকাল ট্রেন চলবে না করোনার সংক্রমণ ঠেকানোর জন্য। এই পরিস্থিতিতে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে। কিন্তু লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছি সাধারণ নিত্যযাত্রী সহ স্বাস্থ্যকর্মীরা। রেলের কাছে রাজ্য আবেদন করেছিল যে স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের সফরে ছাড় দেওয়া হোক। এবারের রেল রাজ্যের আবেদন মেনে নিয়েছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যকর্মীরা স্টাফ স্পেশাল বিশেষ ট্রেনে উঠতে পারবে। তবে সে ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আছে। এর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ওই নোডাল অফিসার বিশেষ ধরনের পাস ইস্যু করবে। লোকাল ট্রেনে যাতায়াতের সময় ওই পাস ব্যবহার করতে হবে যাত্রীকে। সেই সাথে ট্রেনে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে। বিভিন্ন স্টেশনে কাউন্টার খোলা থাকবে। টিকিট কেটে ট্রেনে উঠতে হবে স্বাস্থ্যকর্মীদের।

আসলে রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল কর্তৃপক্ষের স্পেশাল স্টাফ ট্রেনে উঠছে দেয়ার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির জবাবে লোকাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের জন্য যাতায়াত বৈধ করলো পূর্ব রেল। প্রসঙ্গত, বাংলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তার জন্য পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ১৪ দিনের জন্য বাংলায় সমস্ত ধরনের লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র রেলের তরফ থেকে তাদের স্টাফেদের জন্য স্পেশাল ট্রেন চলছে। সেই ট্রেনে উঠতে পারবে স্বাস্থ্যকর্মীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026