দেশ

নিখোঁজ অমিত শাহ, দায়ের হল মিসিং ডায়েরি

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর থেকে আর দেখা দিচ্ছেন না কাউকে। তিনি মোটামুটি নিজেকে একেবারে আইসোলেট করে নিয়েছেন। তাই তাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য তোড়জোড় শুরু করলো প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ান অফ ইন্ডিয়া এর তরফ থেকে অমিত শাহের নামে একটি মিসিং ডায়েরি করা হলো।

কংগ্রেসের ছাত্রসংগঠনের প্রধান নাগেশ কারিয়াপ্পা বললেন, “এই পরিস্থিতিতে যেখানে ভারতে অক্সিজেনের সংকট এবং হাসপাতালের বেডে সংকট রয়েছে তখন দেশের সেকেন্ড-ইন-কমান্ড কিভাবে কোনো মন্তব্য না করে থাকতে পারেন। এই মুহূর্তে রাজনীতিকদের মধ্যে এই মুহূর্তে রাজনীতিকদের প্রধান কাজ হওয়া উচিত আমাদের পাশে দাঁড়ানো, দেশের মানুষকে রক্ষা করা। তার জায়গায় তিনি একেবারে নিজেকে লুকিয়ে রেখেছেন।”

অন্যদিকে, প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে অক্সিজেন সংকট, বেডের সংকট নিয়ে একের পর এক বৈঠক করতে। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে করোনার দ্বিতীয় ঢেউ নাকি তার জন্য এসেছিল। কিন্তু যাই হোক, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী চেষ্টা করছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে পায়ের উপর পা তুলে দিন কাটাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে না। ঠিক এই কারণেইস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে মিসিং ডায়েরি করেছেন কংগ্রেস ছাত্র সংগঠনের বেশ কয়েকজন।

কংগ্রেস ছাত্র সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, ‘এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে আমরা প্রত্যেকে লড়াই চালিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকেও আমাদের পাশে চাইছি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গেলেও অমিত শাহ কে আমাদের পাশে দেখা যাচ্ছে না। রাজনীতিকদের কাজ এই মুহূর্তে দেশের সেবা করা, পালিয়ে যাওয়া নয়।’

John Fabian

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026