দেশ

চলতি বছরের শেষে ভারতে এসে যাবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ, জানাল কেন্দ্র

দেশজুড়ে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন ব্যাপক পরিমাণে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুহার ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজ্যের তৃতীয় পর্যায়ের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে টিকার ঘাটতি দেখা গেছে দেশজুড়ে। বর্তমানে মাত্র দুটি কোম্পানি ভারতের জন্য ভ্যাকসিন প্রস্তুত করে। একটি হল সেরাম ইনস্টিটিউট ও অন্যটি ভারত বায়োটেক। তারা এখনো অব্দি মাত্র দেশের ৩ শতাংশ মানুষকে ভ্যাকসিন নিতে পেরেছে। তবে কেন্দ্র সরকার আজ অর্থাৎ বৃহস্পতিবার আশার আলো জাগিয়ে ঘোষণা করেছে যে চলতি বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ চলে আসবে।

কেন্দ্র সরকারের তরফ থেকে আজ নীতি আয়োগের চেয়ারম্যান ডঃ ভি কে পল জানিয়েছেন যে আগামী ৫ মাসের মধ্যে ভারতের হাতে এসে যাবে ২১৬ কোটি ভ্যাকসিন ডোজ। তখন দেশের সবাই ভ্যাকসিন পেয়ে যাবে। এই ২১৬ কোটির মধ্যে ৭৫ কোটি কোভিশিল্ড ও ৫৫ কোটি কো ভ্যাক্সিন ডোজ পাওয়া যাবে। এছাড়া বাকি বিদেশ থেকে আনা হবে। ইতিমধ্যেই হু এবং এফডিএ যে সমস্ত ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে সেগুলি আমদানি করা হবে। এখন অনেক রাজ্যে তৃতীয় পর্যায়ের ১৮ বছর ঊর্ধ্বের ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী আগস্ট মাস থেকে টিকার জোগাড় হয়ে গেলে আর কোন সমস্যা থাকবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিনই ভারতে দেড় লাখ রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি আনা হয়েছিল। জরুরী ভিত্তিতে আজ DCGI তা ভারতে ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। আশা করা যায় আগামী সপ্তাহের প্রথম থেকেই বাজারে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি পাওয়া যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026