দেশ

ন্যাশনাল পেনশন স্কিমে কোন পরিবর্তন কি আসছে? কি জানালো কেন্দ্র?

জাতীয় পেনশন যোজনা বেশ কিছু বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও পর্যন্ত অনেকেই জানেন না কি সেই পরিবর্তন, তবে কয়েক দিন ধরেই এই বিষয়ে বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আসল ব্যাপারটা কি।

একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়, ন্যাশনাল পেনশন সিস্টেম এ কোন পরিবর্তন কি আসছে? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পেনশন স্কিম এর ব্যাপারে কোনো পরিবর্তন নিয়ে কথা বলা হয়নি। লোকসভায় বিভিন্ন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় সংস্থার কর্মীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না এখনি। তবে হয়তো পরবর্তীকালে পুনঃ বিবেচনা করে দেখা যেতে পারে।

পাশাপাশি ন্যাশনাল পেনশন সিস্টেম এর বিনিয়োগের ব্যাপারে এখনো পর্যন্ত কোন নতুন পরিবর্তন আসেনি। এতদিন পর্যন্ত যা সিস্টেমে বিনিয়োগ করা যেত সেই সিস্টেমেই এখনো পর্যন্ত বিনিয়োগ হবে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো একবার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এরকম কোন গুজবে যেন সাধারণ মানুষ কান না দেন। যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পরিবর্তন আনা হয়, তাহলে তা সরাসরি জানিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল জায়গা থেকেই।

আপনাদের জানিয়ে রাখি, ১ জানুয়ারি ২০০৪ থেকে যে সব কেন্দ্রীয় সরকারি কর্মীরা যোগদান করেছেন, তাদেরকে একটি নির্দিষ্ট হারে পেনশন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ২০১৯ সাল পর্যন্ত যেখানে এই পরিমাণ ছিল মূল বেতনের ১০ শতাংশ, সেখানেই এখন এই পরিমাণ মূল বেতনের ১৪ শতাংশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026