রাজ্য

অবশেষে ধর্না দেওয়া চাকরিপ্রার্থীদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, কি জানালেন ব্রাত্য বসু?

শিক্ষক নিয়োগের প্রতীক্ষায় বসে থাকা চাকরিপ্রার্থীদের ব্যাপারে আরো চিন্তাভাবনা করবে রাজ্য সরকার। আজকে এমনটাই একটি সাংবাদিক বৈঠকে বললেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার স্কুল সার্ভিস কমিশনের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে বৈঠক করার পরে ব্রাত্য বসু বিস্তর ভাবে এই বিষয়টি জানিয়েছেন।

ব্রাত্য বসুর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য সহানুভূতিশীল। আমি স্কুল সার্ভিস কমিশনকে বলেছি, আইন মেনে যতটা স্বচ্ছতার সাথে সব কিছু করা যায়, সেটা করতে।” অন্যদিকে শুভঙ্কর বাবু বলছেন, “সমস্ত চাকরিপ্রার্থীদের অভিযোগ শুনবে স্কুল সার্ভিস কমিশন। তারপর যেখানে যেখানে শূন্যপদ আছে, সেখানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।”

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে সমস্যা চলছে চাকরিপ্রার্থীদের। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ এর চাকরি প্রার্থীরা বারংবার অভিযোগ করে আসছেন রাজ্য সরকারের প্রার্থীদের নিয়োগ এর মধ্যে সমস্যা রয়েছে। যারা এতদিন ধরে ওয়েটিং লিস্টে পড়ে রয়েছেন, তাদের বিক্ষোভ দিনে দিনে বেড়েই চলেছে। এই নিয়ে একাধিকবার ধরনা দিয়েছেন তারা, কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো ফল হয়নি।

এখনো পর্যন্ত, মোটামুটি আড়াই হাজারের কাছাকাছি চাকরিপ্রার্থী ধরনা দিচ্ছেন। এই আন্দোলনের একেবারে সামনে থাকা পাঁচজন চাকরিপ্রার্থীকে ইতিমধ্যেই নিয়োগ পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে অন্যান্য চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাদের দাবি-দাওয়া খতিয়ে দেখছে না স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। এই কারণেই বাকি চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে, তারা মনে করছেন তাদের সঙ্গে অমানবিক আচরণ করছে রাজ্য সরকার। তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছেনা স্কুল সার্ভিস কমিশন। এই বিতর্কের মাঝেই এবারে চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া শোনা নিয়ে বড় ঘোষণা করলেন ব্রাত্য বসু।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026