দেশ

Indian Citizenship: ৫ রাজ্যের ১৩ জেলায় শুরু হল অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ

এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের সমস্ত নিয়মকানুন তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তার মধ্যে এবারে কেন্দ্রের তরফ থেকে ৫ রাজ্যে ১৩ জেলায় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্ব নিয়ম এবং ২০০৯ সালের নাগরিকত্ব নিয়মের অধীনে এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্রিশগড় এবং গুজরাতের ১৩ জেলায় এই নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী সমস্ত দেশ থেকে আসা শরণার্থীরা এই পাঁচটি জায়গায় নিজেদের নাগরিকত্বের আবেদন জানাতে পারবেন। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান আছেন তাদের নাগরিকত্বের আবেদন গৃহীত হতে পারে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে গুজরাতের মোরবি, রাজকোট, পাঠান এবং বদদরা, পাঞ্জাবে জলন্ধর, হরিয়ানা ফরিদাবাদ, রাজস্থানের জলোর, উদয়পুর, পালি, বার্মের, এবং সিরোহি এবং ছত্তিশগড়ের দুর্গ, এবং বালোদবাজারে এই নিয়ম কার্যকর হবে।

যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করার এবং তার প্রয়োগ করার সময় ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। বাজেট অধিবেশনের সময় এই সময়সীমা বৃদ্ধি করার ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যেহেতু করোনাভাইরাস পরিস্থিতি রয়েছে, তাই এই বিষয় নিয়ে কাজ করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এমনিতে কোনো বিল পাশ হলে ৬ মাসের মধ্যে সেটিকে নিয়ে সমস্ত কাজ শুরু করে দেওয়ার কথা।

সরকারের তরফ থেকে এই পরিস্থিতিতে ৯ জুলাই পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করানো হয়েছিল। ২০১৯ সালের শেষ থেকেই এই আইনের বিরুদ্ধে জায়গায় জায়গায় আওয়াজ উঠতে শুরু করে। ১০ জানুয়ারী ২০২০ সালে এই আইন পাশ করে দেওয়া হয়। তারপর থেকেই দিল্লি শাহিনবাগ সহ আরো অনেক জায়গায় এই আইনের বিরোধিতায় সরব হন বহু মানুষ। ১ বছরের বেশি সময় হয়ে গেলেও এখনো অবধি এই আইন নিয়ে ভাবনা চিন্তা করার সময় পায়নি কেন্দ্র। কিন্তু, এবারে সময় প্রায় শেষের পথে, তাই এবারে কেন্দ্রের মোদি সরকারের পক্ষ থেকে এই আইন বলবৎ করার কাজ শুরু হলো, যার প্রথম পদক্ষেপ হিসেবে এই ৫ রাজ্যের ১৩ জেলায় অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব জারির বিজ্ঞপ্তিকে মনে করা যেতেই পারে.

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026