রাজ্য

Alapan Bandyopadhyay: আলাপনকে ছাড়চ্ছে না রাজ্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবারে রাজ্যের নয় কেন্দ্রের হয়ে কাজ করবেন, শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে চিঠি আসার পরেই রাজ্য রাজনীতি দোলাচলে। তৃণমূলের নেতারা এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার আখ্যা দিয়েছিলেন। সকলের অভিযোগ ছিল, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রিভিউ মিটিং এ বসেননি, তাই তড়িঘড়ি এই বদলির চিঠি। তবে এবারে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরতে সরাসরি মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সরাসরি ঘোষণা করে দিয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেনা রাজ্য সরকার। তার সঙ্গেই কেন্দ্রীয় কর্মীবর্গ কমিটিকে তারা জানিয়ে দিয়েছে, যেখানে আলাপন বন্দ্যোপাধ্যায় এর মেয়াদ বৃদ্ধির আর্জি কেন্দ্রীয় কর্মীবর্গ কমিটি মঞ্জুর করেছিলেন, সেখান থেকে কিভাবে হঠাৎ করে একটি চিঠি পাঠিয়ে আলাপনকে সরিয়ে দিতে পারেন তারা।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে। বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মীবর্গ কমিটির কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখনই অব্যাহতি দিচ্ছে না রাজ্য সরকার। করোনা ভাইরাস পরিস্থিতি এবং যশের তাণ্ডবের পর বর্তমানে ত্রাণের কাজ চলছে। এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের তরফে গুরু দায়িত্ব নিতে হচ্ছে বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায় দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে রয়েছেন। এই প্রথমবারের জন্য কোন আমলা এই পর্ষদের দায়িত্ব পেলেন। এই মাসেই নিজের ৬০ বছর পূর্ণ করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি যাতে তার কাজ চালিয়ে যেতে পারেন এই জন্য কেন্দ্রীয় কমিটির কাছে ৩ মাস তার মেয়াদ বৃদ্ধির আর্জি করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। প্রথমে সেই আরজিতে সাড়া দিলেও, পরবর্তীতে চিঠি পাঠিয়ে জানানো হয় আগামী ৩১মের মধ্যে আলাপনকে যোগ দিতে হবে কেন্দ্রীয় সরকারের কাজে।

অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার গন্ধ পাচ্ছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেছেন, যখন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব একসাথে নিজের কাজ চালাচ্ছেন সেই পরিস্থিতিতে কিভাবে কেন্দ্রীয় সরকার মুখ্যসচিবকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করে! এছাড়াও আলাপন বন্দ্যোপাধ্যায় এর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলের সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্ত বিষয়টি পরিষ্কার করে দেবেন। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পাল্টা শুভেন্দু অধিকারী আবার বিকেল ৪.৩০ নাগাদ সাংবাদিক বৈঠক করতে চলেছেন। সেই বৈঠক নিয়েও রাজনৈতিক চাপান উতোর চলছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026