অরূপ মাহাত: দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন যে কোন মূল্যে বিদেশী অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করবেন তারা। ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপও নিয়েছে কেন্দ্র সরকার। উত্তর পূর্বের অসমে জাতীয় নাগরিক পঞ্জী লাগু করে রাজ্যের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে। প্রায় ১৯ লক্ষ চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীর ঠাঁই হয়েছে ডিটেনশন ক্যাম্পে।
এবার এই অঞ্চলের অন্যান্য রাজ্যগুলোর দিকে নজর দিয়েছে কেন্দ্র। বিজেপি নেতারা প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করছেন, ২০২১ এ ক্ষমতায় এলে বাংলায়ও লাগু করা হবে এনআরসি। এই বাংলায় সবচেয়ে বেশী অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে বলে অভিযোগ তাদের। যার সিংহভাগই আবার বাংলাদেশী।
এই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আবার বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে রাজ্য বিজেপির প্রথমসারির নেতারা। এই নিয়ে একটি বেসরকারি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
তিনি জানান, ‘এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা আগেও জানিয়েছি, বাংলাদেশের কোন অনুপ্রবেশকারী নেই। তাই এই নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের কোন প্রশ্নই ওঠে না।’ এনআরসি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…