নিউজ

সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে অশান্তির চেষ্টা, নাম না করে ওয়েইসি-কে নজিরবিহীন আক্রমণ মমতার

অরূপ মাহাত: কোন কোন রাজনৈতিক দল বাংলায় এসে এখানকার সংখ্যালঘুদের উস্কানি দিচ্ছে। হায়দ্রাবাদ থেকে এখানে এসে বলছে তারা নাকি সংখ্যালঘুদের পাশে রয়েছে। সোমবার বিকেলে কোচবিহারের এক জনসভা থেকে নাম না করে ঠিক এভাবেই আসাদুদ্দিন ওয়েইসির দলকে আক্রমন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কথায় কান না দেওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বিজেপির মতোই এই দলের কাজও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে অশান্তির বাতাবরণ তৈরী করা। এমনকি এই দল যে আসলে বিজেপিরই বি টিম সে কথা জানাতেও ভোলেননি তিনি। ‘বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তৈরীর কাজে নেমেছে ওরা।’ নাম না করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনকে নজিরবিহীন আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

হিন্দু ও মুসলিম মৌলবাদীদের থেকে মানুষকে দূরে থাকার আহ্বান জানান তিনি। সভা থেকে একবারও ওয়েইসি বা তার দলের নাম না নিলেও কারো বুঝতে বাকী থাকেনি কাদের উদ্দেশ্যে মমতার এমন মন্তব্য। বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাব ট্যুইটের মাধ্যমে ফিরিয়ে দেন হায়দ্রাবাদের সাংসদ। তিনি লেখেন, ‘জনসমর্থন হারানোর ভয়ে ভুল বকছেন বাংলার মুখ্যমন্ত্রী। ওনার আমলেই বিজেপি ১৮ জন সাংসদ পেয়েছে। এর থেকেই বোঝা যায় কারা বিজেপির হয়ে কাজ করছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026