প্রীতম দাস : বুলবুল চলে গেছে অনেকদিন হলো কিন্তু তার রেশ এখনো যেনো কাটছে না। বুলবুল ঝড় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে যাবার পর থেকে বাজারের আনাজ, তরিতরকারি দাম ঝড়ের গতিতে বেড়ে গেছে। সেই জন্য কলকাতায় বিভিন্ন বাজারে সরকার অনুমোদিত টাস্ক ফোর্স নজর রাখছে মূল্যবৃদ্ধির উপর। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী অঞ্চলে বাজারগুলোতে বাজারমূল্য বেশ চড়া।
সোদপুর স্টেশন সংলগ্ন এক বাজারে পিয়াজের দাম ৮০-৯০ টাকা কেজি। দামের ব্যাপারে তাদের মতামত জানতে চাওয়া হলে তারা বেশ বিরক্তবোধ করেন। একজন বিক্রেতাকে আলুর দাম এর ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি উত্তর দিতে চাননা। এরপর কয়েকবার আলুর দাম জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ৫০ টাকা কেজি! সত্যি না মিথ্যা জানি না তবে প্রশ্নবাণে তিনি যে যথেষ্ট রকমের বিরক্ত বুঝতে পারা গেলো।
তবে আরো কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করার পর জানা গেলো ভালো আলু ২২-২৫ টাকা কেজি দরে বিকচ্ছে। দামের ঠেলাতে মধ্যবিত্তের মাথায় হাত। এখন প্রশ্ন হলো, বুলবুল তো চলে গেছে অনেক দিন হলে কিন্তু বাজারের আনাজে যে বুলবুল ঝড় উঠেছে সেটি কবে থামবে সেটাই এখন দেখার !
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…