নারীদের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার মাধ্যমে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে ভারত সরকার বেশ কিছু প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন যার মাধ্যমে তারা ব্যবসা করতে পারেন। একক মহিলা স্ব কর্মসংস্থান প্রকল্প নামের একটি নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের কর্মসংস্থানের সাথে সংযুক্ত করা এবং তাদের স্বনির্ভর করে তোলা। মহিলারা সরকার কর্তৃক প্রদত্ত এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন এবং নিজের একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন।
সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তার মাধ্যমে মহিলারা নিজেদের জন্য কর্মসংস্থান প্রতিষ্ঠা করতে পারেন এবং এই কর্মসংস্থান তৈরির জন্য সরকারের তরফ থেকে ৫০ শতাংশ টাকা খরচ করা হবে বলে জানা যাচ্ছে। নারীরা বিভিন্ন খাতে যেমন কৃষি উদ্যানপালন মৎস্য শিল্প এবং পশুপালনে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন। এই সমস্ত ক্ষেত্রেই সরকার আপনাদের সাহায্য করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পটি মহিলাদের স্বনির্ভর করতে সাহায্য করবে এবং তাদের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত হবে। দরিদ্র মহিলারা এই প্রকল্পের মাধ্যমে দারুন উপকার পেতে পারেন।
শুধুমাত্র ২৫ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। বিধবা তালাকপ্রাপ্ত পরিত্যক্ত এবং অবিবাহিত মহিলারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। আপনারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে সহজেই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…